আমেরিকার ওপরেও চাপানো হোক ২৫ শতাংশ শুল্ক! প্রধানমন্ত্রী মোদীর উদ্দেশ্যে আর্জি ব্যবসায়ীদের

Published on:

Published on:

Merchants from India urge Modi to impose same amount of tariff on America

বাংলাহান্ট ডেস্ক: ভারতীয় (India) পণ্যের উপর ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক চাপানোর প্রস্তাব দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) প্রশাসন। আর ওয়াশিংটনের এই পদক্ষেপের পালটা জবাব দিতে এবার সরব হল ভারতের বণিক মহল। আমেরিকা (America) যদি ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত শুল্ক চাপায়, তা হলে মার্কিন পণ্যের উপরও একই হারে কর বসানো হোক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে এমনই আর্জি জানাতে চলেছে চেম্বার অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি। ফলে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সংঘাত আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

মোদীর কাছে আমেরিকার ওপরেও ২৫ শতাংশ শুল্ক চাপানোর ভারতীয় (India) বণিকদের:

সিটিআইয়ের চেয়ারম্যান ব্রিজেশ গোয়েল জানিয়েছেন, আগামী বুধবার প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে এই দাবি জানানো হবে। তাঁর বক্তব্য, মার্কিন শুল্কনীতির কারণে ভারতের (India) একাধিক গুরুত্বপূর্ণ শিল্পক্ষেত্র সমস্যায় পড়তে পারে। বিশেষ করে ওষুধ, ইলেকট্রনিক্স, সামুদ্রিক খাদ্য, রত্ন ও অলঙ্কার, চামড়া এবং ধাতু শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা যথেষ্ট উদ্বিগ্ন। আমেরিকার বাজারে ভারতীয় পণ্যের দাম বেড়ে গেলে ক্রেতারা বিকল্প দেশের পণ্যের দিকে ঝুঁকতে পারেন।

আরও পড়ুন: ‘২০০৮-এ হয়নি, জঙ্গিদের এখন যোগ্য জবাব দিচ্ছি’, ২৬/১১-র হামলার প্রসঙ্গে কী জানালেন এয়ার চিফ মার্শাল?

ব্রিজেশের আশঙ্কা, এর ফলে ভারতের প্রায় ৪৮ বিলিয়ন ডলারের বাজার ক্ষতির মুখে পড়তে পারে। শুধু রফতানির পরিমাণ কমাই নয়, এর প্রভাব পড়তে পারে কর্মসংস্থানেও। বহু শিল্পের সঙ্গে যুক্ত কর্মীদের জীবিকা অনিশ্চিত হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই দেশের ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কেন্দ্রকে দ্রুত পালটা পদক্ষেপ করার আর্জি জানিয়েছে বণিক মহল।

উল্লেখ্য, মার্কিন বাণিজ্য আইনের ৩০১ নম্বর ধারায় ভারত-সহ একাধিক বাণিজ্য সহযোগী দেশের বিরুদ্ধে তদন্ত চালিয়েছিল আমেরিকার বাণিজ্য প্রতিনিধির দপ্তর বা ইউএসটিআর। ভারত ছাড়াও চিন, বাংলাদেশ, জাপান, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড এবং ইউরোপীয় ইউনিয়ন-সহ মোট ১৬টি দেশ ও অঞ্চলের বাণিজ্যনীতি খতিয়ে দেখা হয়। অভিযোগ, সরকারি ভর্তুকি ও আর্থিক সহায়তার মাধ্যমে এই দেশগুলি নিজেদের শিল্পকে এমন সুবিধা দিচ্ছে, যার ফলে মার্কিন সংস্থাগুলি প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে।

Merchants from India urge Modi to impose same amount of tariff on America

আরও পড়ুন: ভূস্বর্গে বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর! ৩৭ বছরে এই প্রথম কাশ্মীরে ‘নিশ্চিহ্ন’ স্থানীয় জঙ্গি

ওয়াশিংটনের দাবি, সরকারি সাহায্যে উৎপাদন খরচ কমিয়ে বিদেশি সংস্থাগুলি আন্তর্জাতিক বাজারে সস্তায় পণ্য বিক্রি করছে। যদিও আমেরিকার এই যুক্তি মানতে নারাজ নয়াদিল্লি। ভারত জানিয়েছে, প্রস্তাবিত শুল্কের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এখন দেখার, ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপের জবাবে কেন্দ্র শেষ পর্যন্ত কী অবস্থান নেয়। পালটা শুল্ক চাপানোর দাবি বাস্তবায়িত হলে ভারত (India)-আমেরিকার বাণিজ্যিক সম্পর্কে নতুন করে টানাপড়েন তৈরি হতে পারে।