বাংলা হান্ট ডেস্ক: উৎসবে মরশুম শেষ হতে না হতে বিয়ের মরশুম শুরু হয়ে গিয়েছে। তবে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম এখনো ঊর্ধ্বমুখী রয়েছে। টানা তিন মাস ধরে ঊর্ধ্বমুখী রয়েছে এই সিলিন্ডারের দর (LPG Cylinder)। চলতি মাসের শুরুর দিকে এক ধাক্কায় বেড়ে গিয়েছিল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। এবার এক নজরে দেখে নিন আজকের লেটেস্ট রেট।
ফের বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, চাপে ব্যবসায়ীরা (LPG Cylinder)
চলতি বছর জুলাই ও আগস্ট গ্যাস সিলিন্ডারের দাম কিছুটা কমেছিল (LPG Cylinder)। তবে গত তিন মাস ধরে গ্যাস সিলিন্ডারের দামে স্বস্তি পাওয়া যায়নি। বরং ক্রমাগত বেড়ে গিয়েছে এই সিলিন্ডারের দর। পাশাপাশি রান্নার গ্যাসের দামে ও বড়সড়ো কোন রদবদল হয়নি।
তবে পশ্চিম এশিয়ার অস্থিরতার আবহাওয়া অপরিশোধিত তেলের দাম বাড়তেই ভারতে হুড়মুড়িয়ে বেড়েছে এই গ্যাসের দর। শুধুমাত্র জুলাই ও আগস্ট মাসে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম খানিকটা কমেছিল। এরপর অক্টোবরের পর নভেম্বর থেকে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১০ টাকা থেকে ১৭ টাকা পর্যন্ত বেড়েছে প্রতিটি শহরে। এবার এক নজরে দেখে নিন শুক্রবার বাজারে সিলিন্ডারের দর কত হয়েছে।

আরও পড়ুন: গঙ্গাসাগর মেলায় এবার নতুন চমক, জার্মান টেন্ট থেকে বাড়তি বাসের ব্যবস্থা
কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক সিলিণ্ডারের দাম ১৭ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২,৯৭১ টাকা। অক্টোবরে তা ছিল ২,৯৫৪ টাকা। মাসের শেষে দামে আর কোনও বদল আসেনি। দিল্লিতে দাম ১০ টাকা বেড়ে হয়েছে ২,৮২০ টাকা, যা আগে ছিল ২,৮১০ টাকা।
চেন্নাইতে সিলিণ্ডার-পিছু ১১.৫০ টাকা বেড়ে নতুন দাম হয়েছে ২,৯৯৪.৫০ টাকা। মুম্বইতে ১০.৫০ টাকা বেড়ে দর দাঁড়িয়েছে ২,৭৭৫ টাকা। বেঙ্গালুরুতে ১০ টাকা বেড়ে নতুন দাম ২,৯০৮ টাকা।
নভেম্বর মাস জুড়েই স্থির রয়েছে ১৪ কেজির ঘরোয়া সিলিণ্ডারের দাম। এখন কলকাতায় ঘরোয়া সিলিণ্ডার পাওয়া যাচ্ছে ৯৬৮ টাকায়। এ ছাড়া দিল্লিতে ৯৪২ টাকা, মুম্বইয়ে ৯৪১.৫০ টাকা, বেঙ্গালুরুতে ৯৪৪.৫০ টাকা, চেন্নাইয়ে ৯৫৭.৫০ টাকা, হায়দরাবাদে ৯৯৪ টাকা এবং চণ্ডীগড়ে ৯৫১.৫০ টাকায় বিক্রি হচ্ছে ঘরোয়া রান্নার গ্যাস (LPG Cylinder)।












