আগেও একবার বিয়ে? ইন্ডাস্ট্রির মানুষ না হয়েও কীভাবে আলাপ মিমি-সিদ্ধার্থর?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক: দুদিন আগেই আইনি বিয়ে সেরেছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। দীর্ঘদিন ধরে নিজেকে ‘সিঙ্গেল’ বলে দাবি করার পর অবশেষে মনের মানুষ সিদ্ধার্থ দত্তের সঙ্গে আংটিবদল ও সইসাবুদ সারলেন তিনি। জানা গিয়েছে, অভিনেত্রী ত্রমিলা ভট্টাচার্যের আপন দেওর সিদ্ধার্থ। তবে জানা যাচ্ছে, আগেও একবার বিয়ে হয়েছে সিদ্ধার্থর। কিন্তু কীভাবে আলাপ হল দুজনের?

সিদ্ধার্থর সঙ্গে কীভাবে পরিচয় মিমির (Mimi Chakraborty)?

ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, পরিচিত মহলের মাধ্যমেই আলাপ হয়েছিল মিমি ও সিদ্ধার্থর। জানা গিয়েছে, সিদ্ধার্থর এক বোন মিমির বন্ধু হয়। সেই সূত্রেই নাকি দুজনের আলাপ। প্রথম প্রথম অবশ্য দুজনের মধ্যে বন্ধুত্বই ছিল। পরে তা গড়ায় প্রেমে। জানা গিয়েছে, পশুপ্রেম থেকে শুরু করে জীবন দর্শনেও দুজনের মধ্যে রয়েছে দারুণ মিল। সেই থেকেই দুজনের একসঙ্গে ঘর বাঁধার সিদ্ধান্ত।

How did mimi Chakraborty and siddhartha meet

কী পেশা সিদ্ধার্থর: যদিও অভিনয় জগতের মানুষ নন সিদ্ধার্থ। পেশায় তিনি একজন মেরিন ইঞ্জিনিয়ার। জানা গিয়েছে, ২০০৮ সাল থেকে যুক্তরাজ্যের এক আন্তর্জাতিক শিপিং সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। শিক্ষানবিশ হিসেবে কেরিয়ার শুরু করেন সিদ্ধার্থ। তবে দীর্ঘ অভিজ্ঞতায় এখন তিনি ওই সংস্থার সিনিয়র মেরিন ইঞ্জিনিয়ার পদে কর্মরত রয়েছেন।

আরও পড়ুন : ডিম-মাংস নয়, গরম ভাতে চেখে দেখুন কাতলা মাছের ভর্তা, রইল রেসিপি

আইনি বিয়ে সারা: গত বৃহস্পতিবার সন্ধ্যায় মিমির (Mimi Chakraborty) বাড়িতেই বসেছিল বিয়ের অনুষ্ঠানের আসর। এদিন আইভরি ও সোনালি লুক রেখেছিলেন মিমি। লেহেঙ্গা আর কুন্দনের গয়নায় সেজে উঠেছিলেন নায়িকা। সোশ্যাল মিডিয়ায় তাঁদের বিশেষ দিনের ছবি এখন ভাইরাল।

আরও পড়ুন : নিরামিষ পছন্দ নয়? এভাবে বানিয়ে দেখুন লাউয়ের তিলমোহিনী, রইল রেসিপি

জানা যাচ্ছে, আগামী ৫ ডিসেম্বর কালিম্পংয়ে বসছে মিমি সিদ্ধার্থর বিয়ের আসর। দুদিন আগেই শুরু হয়ে যাবে প্রি ওয়েডিং এর অনুষ্ঠান। এরপর কলকাতায় হবে গ্র্যান্ড রিসেপশন।