বাংলা হান্ট ডেস্ক: রেসলিংয়ের জগৎ থেকে একটি অত্যন্ত দুঃখজনক খবর সামনে এসেছে। মূলত, মাত্র ৩৮ বছর বয়সি তারকা রেসলার ব্রনসন রিড (Bronson Reed) না ফেরার দেশে পাড়ি দিয়েছেন । তাঁর আসল নাম ছিল জারমেইন হ্যালি (Jermaine Haley)। তিনি ২০১৯ সালে WWE-তে অভিষেক করেন। এদিকে, তিনি ব্রাউন ব্রেকার থেকে শুরু করে লোগান পল, অস্টিন থিওরি এবং ম্যাক্সিন ডুপির সঙ্গে ‘দ্য ভিশন’ দলের অংশ ছিলেন। জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই WWE একটি বিবৃতি প্রকাশ করে ব্রনসন রিডের মৃত্যুর খবর জানিয়েছে। বিবৃতিতে জানানো হয়েছে, ‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, জারমেইন হ্যালি, যিনি ব্রনসন রিড নামেও পরিচিত,৩৮ বছর বয়সে মেডিকেল কমপ্লিকেশনের কারণে প্রয়াত হয়েছেন।’
মাত্র ৩৮ বছর বয়সেই মৃত্যু জনপ্রিয় WWE তারকার:
ক্রাউন জুয়েল ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপে আহত হয়েছিলেন: উল্লেখ্য যে, চলতি মাসের শুরুতে সৌদি আরবে সম্পন্ন হওয়া ক্রাউন জুয়েল ইভেন্টে তাঁর প্রতিপক্ষ ওবা ফেমি তাঁকে এন্ট্রান্স স্টেট থেকে টেবিলের ওপর ছুড়ে ফেলেন। অনেকেই ওই ঘটনাকে স্টান্ট বলে মনে করলেও গুরুতর আহত হন রিড। ওই ঘটনায় তাঁর পাঁজরের হাড় ভেঙে গিয়েছিল এবং কিডনিও ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে, ওই কারণেই ব্রনসন রিডের মৃত্যু হয়েছে কিনা এই প্রসঙ্গে স্পষ্ট কোনও তথ্য পাওয়া যায়নি।
WWE remembers the legacy of Jermaine Haley, also known as Bronson Reed. Our thoughts and deepest condolences are with Jermaine’s entire family, including his pregnant wife, Paige, their daughter, as well as his friends, co-workers and fans. https://t.co/SZNt4GEVLE
— WWE (@WWE) November 28, 2026
ব্রনসন রিডকে WWE-র অন্যতম শক্তিশালী রেসলার হিসাবে গণ্য করা হত। তিনি তাঁর শক্তিশালী শারীরিক গঠন এবং রিংয়ে আক্রমণাত্মক শৈলীর জন্য পরিচিত ছিলেন। তিনি একবার NXT নর্থ আমেরিকান চ্যাম্পিয়ন হয়েছিলেন। এর পাশাপাশি, ২০২৪ সালে ব্রনসন আন্দ্রে দ্য জায়ান্ট মেমোরিয়াল ব্যাটল রয়্যাল-এর শিরোপাও জিতেছিলেন।
আরও পড়ুন: দেশবাসীর মঙ্গলের জন্য চাইলেন আশীর্বাদ! বৃন্দাবনে পোঁছে গোবর্ধন পরিক্রমা অনন্ত আম্বানির
ব্রনসন রিড অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে জন্মগ্রহণ করেন। শৈশবে অস্ট্রেলিয়ান রুলস ফুটবল থেকে শুরু করে, সকার, রাগবি এবং বাস্কেটবলসহ বিভিন্ন ধরনের খেলাধুলা করতেন ব্রনসন রিড। ২০০৭ সালে তিনি রেসলিংয়ে আত্মপ্রকাশ করেন।
আরও পড়ুন: নিউজিল্যান্ডে পাননি সুযোগ! শেষ হতে চলেছে সিরাজের টেস্ট কেরিয়ার? শামির সঙ্গে তুলনা টেনে উঠছে প্রশ্ন
ব্রনসন রিডের স্ত্রী অন্তঃসত্ত্বা: ব্রনসন রিড তাঁর স্কুলজীবনের বান্ধবী তথা স্ত্রী পেইজ এবং এক কন্যাকে রেখে গেছেন। বর্তমানে তাঁর স্ত্রী অন্তঃসত্ত্বা। বনসনের মৃত্যুতে তাঁর পরিবারের সদস্য বন্ধু এবং সহকর্মীদের পাশাপাশি অনুরাগীদের প্রতি সমবেদনা জানিয়েছে WWE।












