পরিযায়ীদের ঘরে ফেরাতে বিশেষ উদ্যোগ, মোবাইলে যাচ্ছে এসএমএস! কী লেখা রয়েছে বার্তায়?

Published on:

Published on:

West Bengal Government Launches New Job Scheme for Migrant Workers

বাংলা হান্ট ডেস্কঃ কাজের জন্য আর ভিনরাজ্যে ছুটতে হবে না। এবার নিজের রাজ্যেই কাজের সুযোগ পাবেন পরিযায়ী শ্রমিকরা। তাঁদের বাংলায় ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার (West Bengal Government)। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পর এবার শ্রমিকদের মোবাইলে এসএমএস পাঠানো শুরু করল জেলা প্রশাসন। এই কাজ সবার আগে শুরু করেছে পুরুলিয়া জেলা।

এসএমএসে পরিযায়ী শ্রমিকদের কী লিখে পাঠিয়েছে রাজ্য সরকার (West Bengal Government)?

শনিবার থেকেই পুরুলিয়ার পরিযায়ী শ্রমিকদের মোবাইলে বার্তা পাঠানো হচ্ছে। সেখানে তাঁদের নিজের গ্রামে ফিরে আসার কথা বলা হয়েছে। প্রশাসনের (West Bengal Government) তরফে জানানো হয়েছে, ভিবি-জি রাম জি প্রকল্পে বছরে সর্বোচ্চ ১২৫ দিনের কাজ পাওয়া যাবে। সরকার ঠিক করে দেওয়া মজুরি অনুযায়ী টাকা পাবেন শ্রমিকরা। যাঁরা কাজ করতে চান, তাঁদের কাছের গ্রাম পঞ্চায়েতে গিয়ে যোগাযোগ করতে বলা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে নিজের গ্রামে থেকেই পরিবারের সঙ্গে কাজ করার সুযোগ পাবেন তাঁরা।

West Bengal Government Migrant Workers 125-Day Employment Scheme

সম্প্রতি রাজ্য সরকারের ১২৫ দিনের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরে আসার কথা বলেছিলেন। এরপরই রাজ্যের প্রায় ২২ লক্ষ পরিযায়ী শ্রমিককে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়। শ্রম দপ্তরের কাছ থেকে শ্রমিকদের ফোন নম্বর নিয়ে তাঁদের এসএমএস পাঠাচ্ছে পুরুলিয়া জেলা প্রশাসন। এই জেলায় প্রায় ৫০ হাজার পরিযায়ী শ্রমিক রয়েছেন।

আরও পড়ুনঃ ডিলিমিটেশন বিলে ভোট দিতে পারবেন তৃণমূলের ২০ বিদ্রোহী সাংসদ? বিশেষ অধিবেশনের আগে সামনে এল বড় তথ্য

এই প্রকল্পে কে কত টাকা মজুরি পাবেন, সেটাও জানানো হয়েছে। অদক্ষ শ্রমিকরা প্রতিদিন ৩০০ টাকা পাবেন। অর্ধদক্ষ শ্রমিকদের জন্য মজুরি ৪৫০ টাকা। আর দক্ষ শ্রমিকরা প্রতিদিন সর্বোচ্চ ৬০০ টাকা পর্যন্ত পাবেন। অনেকের জব কার্ড নেই, আবার কেউ কেউ এখনও ই-কেওয়াইসি করেননি। তাঁদেরও সাহায্য করবে প্রশাসন। গ্রাম পঞ্চায়েত এবং ব্লক থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা করে দেওয়া হবে।

শ্রম দপ্তরের হিসাব অনুযায়ী, রাজ্যের ২৩টি জেলায় মোট ২২ লক্ষ ২৪ হাজার ৬০ জন পরিযায়ী শ্রমিক রয়েছেন। সবচেয়ে বেশি পরিযায়ী শ্রমিক রয়েছেন মুর্শিদাবাদে। সেখানে সংখ্যাটা ৩ লক্ষ ৮৬ হাজার ১৯১। মালদহে রয়েছেন ২ লক্ষ ৮৬ হাজার ৩২৯ জন। পশ্চিম মেদিনীপুরে ১ লক্ষ ৬৮ হাজার ৫৭০ জন, নদিয়ায় ১ লক্ষ ৬১ হাজার ৯০৮ জন এবং পূর্ব মেদিনীপুরে ১ লক্ষ ৫৭ হাজার ৩৭৬ জন শ্রমিক রয়েছেন।

প্রসঙ্গত, কাজের জন্য অন্য রাজ্যে গিয়ে বাংলার বহু শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এমনকী কয়েকটি ক্ষেত্রে খুনের অভিযোগও উঠেছে। তৃণমূল জমানায় ভিনরাজ্যে কাজে গিয়ে পরিযায়ী শ্রমিকদের মৃত্যুর ঘটনা পুরুলিয়াতেই সবচেয়ে বেশি বলে উল্লেখ করা হয়েছে। এই পরিস্থিতিতে শ্রমিকদের নিজের রাজ্যে ফিরিয়ে এনে কাজ দেওয়ার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার (West Bengal Government)।