কাতলা দিয়েই মন জয়, চেনা মাছের এই ‘অচেনা’ রেসিপি চেখে দেখেছেন?

Published on:

Published on:

Recipe 'Katlar Tel-Jhal' using just a few ingredients

বাংলাহান্ট ডেস্ক : বাঙালির প্রিয় মাছের তালিকাটা লম্বা। নানান ধরণের মাছের বিকল্প থাকলেও প্রায় প্রতিটি বাঙালি বাড়িতেই রুই কাতলাই বেশি রান্না (Recipe) হয়ে থাকে। আর অধিকাংশ দিনই একই ধরণের মাছের ঝোল খেতে খেতে মুখের স্বাদটাই যেন চলে যায়।

কাতলা মাছের ভিন্ন স্বাদের রেসিপি (Recipe)

তবে একটু স্বাদ বদল করে রাঁধলে রুই কাতলা দিয়েই খেয়ে ফেলা যায় একথালা ভাত। কালিয়া, কোর্মা নয়, কাতলা মাছের এক অন্যরকম রান্নার রেসিপি রইল যা স্বাদে যেমন হয় দুর্দান্ত, তেমনই রান্নাও হয়ে যায় খুব সহজ কিছু উপকরণে। দেখে নিন মরিচ কাতলার রেসিপি-

A different fish recipe with black pepper

মরিচ কাতলার উপকরণ:

কাতলা মাছ- ৫ টুকরো

হলুদ গুঁড়ো- ১ চা চামচ

লঙ্কা গুঁড়ো- ১ চা চামচ

কালোজিরেবাটা- ১ টেবিল চামচ

গোটা গোলমরিচ- ১ টেবিল চামচ

কাঁচালঙ্কা- ৪ টি

রসুন- ৭-৮ কোয়া

টক দই- আধ কাপ

লেবুর রস

আরও পড়ুন : বাড়ির এইসব জায়গায় ভুলেও আঁকবেন না রঙ্গোলি, আসতে পারে বড় বিপদ!

কাতলার মরিচ ঝালের প্রণালী: মাছগুলিকে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, লেবুর রস দিয়ে মাখিয়ে রাখতে হবে। একটি মিক্সিতে কাঁচালঙ্কা, রসুন, গোটা গোলমরিচ আর কালোজিরে বেটে (Recipe) নিতে হবে। এবার কড়াইতে তেল গরম করে মাছগুলি ভেজে তুলে নিয়ে ওই তেলেই ফোরন দিতে হবে গোটা গোলমরিচ। এরপর বেটে রাখা মিশ্রণ দিয়ে ভালো করে কষাতে হবে।

আরও পড়ুন : ব্যালটে হয়েছে ভোট! কত আসন পেল কংগ্রেস? MLC নির্বাচনের প্রসঙ্গে বিরোধীদের নিশানা প্রধানমন্ত্রীর

মশলা থেকে তেল ছেড়ে এলে ফেটিয়ে রাখা টক দই দিয়ে নুন, চিনি দিয়ে মাছগুলি দিয়ে দিতে হবে। কিছুক্ষণ পর ঝোল ফুটে উঠলেই আরও কিছুটা গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। এরপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মরিচ কাতলা।