বাংলা হান্ট ডেস্ক: রবিবার সকালে চেন্নাই বিমানবন্দরে হইচই কাণ্ড। অবতরণের মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই বিমানের (Aeroplane) আপৎকালীন দরজা খুলে লাফ দেওয়ার অভিযোগ উঠেছে এক যাত্রীর বিরুদ্ধে। এই ঘটনায় হুলস্থুল পড়ে যায় বিমানবন্দর চত্বরে এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে অন্যান্য যাত্রীদের মধ্যে।
বিমানের (Aeroplane) মধ্যে বমি করে আচমকাই আপৎকালীন দরজা খুলে লাফ দিলেন যাত্রী:
জানা গিয়েছে, ওই যুবক শারজাহ থেকে চেন্নাইগামী Air Arabia-র একটি বিমানে যাত্রা করছিলেন। রবিবার সকালে বিমানটি চেন্নাইয়ে অবতরণ করে। প্রত্যক্ষদর্শীদের দাবি, অবতরণের পর বিমানটি যখন নির্দিষ্ট পার্কিং এলাকার দিকে এগোচ্ছিল, তখনই আচমকা ওই যাত্রী বিমানের ভিতরে দু’বার বমি করেন, যা দেখে অন্যান্য যাত্রীরা উদ্বিগ্ন হয়ে পড়েন।
আরও পড়ুন: এবার ‘টার্গেট’ ইউরোপীয় ইউনিয়ন! বাণিজ্য চুক্তি লঙ্ঘনের অভিযোগে ২৫ শতাংশ শুল্কের ঘোষণা ট্রাম্পের
এরপরই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। অভিযোগ, হঠাৎ করেই তিনি বিমানের আপৎকালীন দরজা খুলে দেন এবং চলন্ত অবস্থাতেই বিমান থেকে লাফিয়ে পড়েন। এই অপ্রত্যাশিত ঘটনায় যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিমানকর্মীরা দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন এবং সঙ্গে সঙ্গে নিরাপত্তা রক্ষীদের খবর দেন।
বিমানবন্দরের এক আধিকারিক জানিয়েছেন, বিমানটি তখন মূল রানওয়ে পেরিয়ে গিয়েছিল এবং ধীরগতিতে চলছিল। সেই কারণেই ওই যুবকের বড় ধরনের কোনও আঘাত লাগেনি। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, যাত্রাপথেই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন এবং আতঙ্ক বা অস্বস্তির কারণেই হঠাৎ এমন পদক্ষেপ নেন।

আরও পড়ুন: জয়ের আশায় শমীক, তবু সতর্কবার্তা! গণনার আগে বিজেপি কর্মীদের হিংসা এড়ানোর বার্তা
ঘটনার পর CISF-এর জওয়ানরা দ্রুত তাঁকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেন। কেন তিনি এমন বিপজ্জনক কাজ করলেন, তা এখনও স্পষ্ট নয়। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থার দিক থেকেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে (Aeroplane)।













