বাংলা হান্ট ডেস্ক: ভারতের সব নাগরিকদের জন্য আধার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি (Aadhaar Card)। ব্যাঙ্কিং থেকে শুরু করে যেকোনো ধরনের সরকারি যোজনা সুবিধা পাওয়ার জন্য আপনার আধার কার্ড থাকা একান্তই জরুরী। পাশাপাশি আধার কার্ডের নাম ভুল থাকলে ব সেক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে হয় অনেকের। কিন্তু বর্তমানে ইউআইডিএআই আধারের নাম আপডেট করার প্রক্রিয়া নিয়ে নতুন নিয়ম জারি করেছে। জেনে নিন সেই বিষয়ে বিস্তারিত তথ্য।
আধার সংশোধনের নিয়মে বড় বদল, নতুন SOP জারি (Aadhaar Card)
আধার কার্ডের তথ্যে ছোটখাটো সংশোধনের জন্য নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর নিয়ে এলেন আধার কর্তৃপক্ষ (Aadhaar Card)। আধার কার্ডের নামের বানান ভুল অথবা মধ্য নাম যুক্ত করার মতন বিষয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় বদলের মতন বেশ কিছু বিষয় যুক্ত নয়। সেইগুলোকে মাইনর কানেকশন হিসেবে ধরা হয়।

আরও পড়ুন: অন্নপূর্ণার টাকা আটকে যাচ্ছে? আধার ও ব্যাঙ্কের কোন কাজ জরুরি, জানুন
ধরুন, কারো নাম গণেশ (Gaanesh), এবার সেটা যদি সামান্য বদল অর্থাৎ Ganesh করতে চাইবা কোন মধ্য নাম যুক্ত বা বাদ দিতে গেলে সেই দিকে মাইনোর কারেকশন হিসেবে বিবেচনা করা হয়। পাশাপাশি এই ধরনের বদলের জন্য ভোটার কার্ড, পাসপোর্ট, প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স এর মতন নথি জমা দিতে হবে।
একই সঙ্গে বিয়ের পরে অথবা বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে পদবী পরিবর্তন করতে হলে নাম বা পদবী সংশোধনের জন্য অ্যানেক্সচার ডি ফর্ম্যাটে হলফনামা ও পরিচয় পত্র এর প্রমাণ জমা দিতে হয়। এছাড়াও ম্যারেজ সার্টিফিকেট বৈধ নথি হিসাবে গণ্য করা হয়। সেই ক্ষেত্রে একই নিয়ম বিবাহ বিচ্ছেদের পরে আগের পদবীতে ফিরে আসার ক্ষেত্র প্রযোজ্য।
পাশাপাশি সম্পূর্ণ নাম বদলের ক্ষেত্রেও কেন্দ্রীয় বা রাজ্য সরকারের অফিসিয়াল গেজেট প্রকাশিত বিজ্ঞপ্তি অনুলিপি বাধ্যতামূলক নথি হিসেবে জমা দিতে হবে। এছাড়া ডাটা এন্ট্রি ও আঞ্চলিক ভাষাগত ত্রুটির ক্ষেত্রে আগের থেকে নতুন সঙ্গে অ্যানেক্সচার বি ফর্ম্যাটে হলফনামাও দিতে হবে (Aadhaar Card)।













