বাংলা হান্ট ডেস্ক: ধরুন আপনার বাড়িতে নতুন ভাড়াটে এসেছে বা কাজের যোগ দিয়েছেন পরিচারিক, গাড়ি চালক কিংবা অন্য কোন কর্মী। সেখানে পরিচয় পত্র হিসাবে আধার কার্ড (Aadhaar Card) জমা দিলেই নিশ্চিন্ত হবেন না। কারণ নথি আসল কিনা তা যাচাই করে নিন এই পদ্ধতিতে।
পরিচারিকা বা ভাড়াটের আধার যাচাই করবেন কীভাবে? (Aadhaar Card)
ইউআইডিআই এর ওয়েবসাইটে গিয়ে আপনি আধার নম্বর যাচাই করতে পারবেন (Aadhaar Card)। এখানে আধার সংক্রান্ত সকল তথ্য মিলিয়ে নেওয়া সহজেই সম্ভব। পাশাপাশি আধার কার্ড, ই আধার কিংবা আধার পিভিসি কার্ড থাকা সুরক্ষিত কিউআর কোড স্ক্যান করে পরিচয় সংক্রান্ত তথ্য যাচাই করা যায় সহজে।

আরও পড়ুন: দীর্ঘদিন পর রাজ্যজুড়ে অটোভাড়া বৃদ্ধি, ন্যূনতম ভাড়া কত হল? জেনে নিন নতুন ভাড়ার তালিকা
তবে কার্ডের ছবি বা ছাপানো তথ্য বদলে দেওয়া হলে কিউআর কোড এর সঙ্গে তথ্যের অমিল ধরা পড়তে পারে। কিউআর কোড যাচাইয়ের জন্য ইউআইডিএআই এর অথবা আধার কিউআর কোড স্ক্যানার ব্যবহার করতে পারেন। এই অ্যাপগুলি সাহায্যে কিউআর কোড এর তথ্য পড়া ও ডিজিটাল স্বাক্ষর যাচাই করা সম্ভব হয়।
কার্ডে থাকা ছবি ও কিউআর কোড স্ক্যান করার পর পাওয়া ছবির মধ্যে মিল রয়েছে কিনা তা খেয়াল করুন। পাশাপাশি নাম জন্মতারিখ ও অন্যান্য তথ্য যাচাই করে নিন। পাশাপাশি ভাড়াটে বা গৃহকর্মীর পরিচয় যাচাইয়ের সময় প্রয়োজন অনুযায়ী অন্যান্য পরিচয়পত্র ও যোগাযোগের তথ্য মিলিয়ে নেওয়াও যেতে পারে।
সেখানে ভাড়ার চুক্তি, ঠিকানা বা জরুরী যোগাযোগের তথ্য আলাদা করে যাচাই করুন। পাশাপাশি বাড়ি ভাড়া দেওয়ার আগে পরিচয় যাচাইয়ের পাশাপাশি ভাড়ার চুক্তি ও স্থানীয় নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পরিচয় পত্র ও নথিপত্র যাচাই করা একান্তই জরুরী। আধার যাচাই করে পুলিশি যাচাইয়ের প্রয়োজনীয়তা মিটে যায় এমনটাও ধরে নেওয়া কিন্তু ঠিক নয়।
পরিচয় পত্র যাচাই এর পাশাপাশি পূর্ববর্তী কাজের অভিজ্ঞতা ও রেফারেন্স সম্পর্কে খোঁজ নাও যেতে পারে। তবে যাচাইয়ের সময় সংশ্লিষ্ট ব্যক্তি সম্মতি নিন। এবং তার ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা বজায় রাখুন। প্রয়োজনের অতিরিক্ত ব্যক্তিগত তথ্য সংগ্রহ বা সংরক্ষণ করবেন না।
কপি রাখার প্রয়োজন হলে আধার নম্বরের প্রথম আটটি সংখ্যা ঢেকে রাখার মতন সুরক্ষা বিধি মেনে চলুন। তথ্য না মিললে সঙ্গে সঙ্গে কাউকে প্রতারক বলে অভিযুক্ত করবেন না। কার্ডের মানুষ কেন সমস্যা কিংবা নথি ধরণের কারণও হতে পারে। তাই সরকারি অ্যাপ দিয়ে আবার যাচাই করুন এবং প্রয়োজনে ইউআইডিএআই এর সাহায্য নিন (Aadhaar Card)।












