বাংলা হান্ট ডেস্ক: আধার কার্ড বর্তমান দিনে জীবনে অবিচ্ছিদ্ধ অংশ। কারণ, এই ১২ ডিজিটের একটা নম্বর সমস্ত দরকারি কাজেই এই নম্বর লাগে। সরকারি সুবিধা- সব জায়গাতেই আধার কার্ড (Aadhaar Card) দরকার। তবে অনেক সময় দেখা যায় যে এই সরকারি কাজগুলো করার সময় ওটিপি ঢোকেনা। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার মোবাইল নম্বর অথবা ইমেইল আইডির সঙ্গে আধারের লিঙ্ক করা থাকে না। এবার আপনারও যদি মোবাইল নম্বর অথবা ইমেলের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা না থাকে তাহলে বাড়িতে বসে সহজ পদ্ধতিতে করে ফেলুন। অথবা বাড়িতে বসেই যাচাই করে নিন আপনার ফোন নম্বর অথবা ইমেইল আইডি আধার কার্ডের সঙ্গে লিঙ্কআপ করা আছে কিনা।
ঘরে বসেই যাচাই করুন আধারের মোবাইল-ইমেল লিঙ্ক সঙ্গে যুক্ত আছে কি না? (Aadhaar Card)
আমাদের দৈনন্দিন জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিচয়পত্র। সরকারি কাজ হোক বা ব্যক্তিগত প্রয়োজন, প্রায় সর্বত্রই আধার কার্ড দেখাতে হয়। তবে অনেক সময় নানাবিধ কারণে আধার সংক্রান্ত যে কোন কাজের সময় ওটিপি অথবা আপডেট সর্তকতা মোবাইল এবং ইমেইল আসে। এবার এই নম্বর অথবা ইমেইল যাচাই করা না থাকলে অনেক সময় আপনি অনলাইন পরিষেবা পেতে সমস্যার সম্মুখীন হতে পারেন। এই সমস্যার সম্মুখীন যাতে আপনাকে না হতে হয়, তার জন্য আপনি বাড়িতে বসেই যাচাই করে নিন আপনার আধার (Aadhaar Card) মোবাইল অথবা ইমেল এর সঙ্গে লিঙ্কআপ করা আছে নাকি।

আরও পড়ুন: সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু ‘ফুলকপির কিমা’, রইল রেসিপি
আধার কার্ড মোবাইল নম্বর অথবা ইমেইল এর সঙ্গে লিংকআপ থাকলে পরিষেবার জন্য ওটিপি পাওয়া সহজ হয়। কারণ এতে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত হয়। পাশাপাশি প্রতারণা অথবা অপব্যবহারের ঝুঁকি কমে আসে। একই সঙ্গে সরকারি প্রকল্প ও আর্থিক পরিষেবা নিতে সুবিধা হয়।
আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর যাচাই কীভাবে করবেন?
প্রথমে UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান। এরপর ‘My Aadhaar’ অপশনে ক্লিক করুন। তারপর ‘Verify Email অথবা ‘Mobile Number’ বেছে নিন। সেখানে আপনার ১২ সংখ্যার আধার নম্বর লিখুন। এবার যে মোবাইল নম্বর যাচাই করতে চান, সেটি লিখুন। তারপর ক্যাপচা কোড দিয়ে ‘Send OTP’ ক্লিক করুন। সেখানে মোবাইলে আসা ওটিপি লিখুন। ‘Verify OTP’ ক্লিক করলেই যাচাই সম্পন্ন হয়ে যাবে।এরপর তারপরই স্ক্রিনে ভেরিফিকেশন স্ট্যাটাস দেখা যাবে।
কীভাবে আধারের সঙ্গে যুক্ত ইমেল আইডি যাচাই করবেন?
প্রথমে UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন। তারপর ‘My Aadhaar’ থেকে ‘Verify Email / Mobile Number’ নির্বাচন করুন। এবার ১২ সংখ্যার আধার নম্বর লিখুন। তারপর যাচাই করতে চাওয়া ইমেল আইডি দিন। এবার ক্যাপচা পূরণ করে ‘Send OTP’ ক্লিক করুন। ইমেলে আসা ওটিপি লিখুন। ‘Verify OTP’ ক্লিক করুন। এরপর সফল হলে স্ক্রিনে কনফার্মেশন মেসেজটি দেখা যাবে।
তবে মনে রাখবেন আধারের (Aadhaar Card) সঙ্গে সঠিক মোবাইল নম্বর ও ইমেল যুক্ত থাকলে ভবিষ্যতে যেকোনো পরিষেবা পেতে সহজ হবে। তাই দেরি না করে আজই একবার যাচাই করে নিন এটি।












