বাংলা হান্ট ডেস্ক: একেই শীতের মরশুম। এইসময় বাজারে নানান ধরনের সবজি পাওয়া যায়। আর এই সবজিগুলির মধ্যে বাজারে গেলে আপনি দেখতে পাবেন ফুলকপি। এবার আপনি যদি বাজার থেকে ফুলকপি কিনে নিয়ে আসেন। তাহলে আর এক ধরনের ঝোল রান্না না করে, বানিয়ে ফেলতে পারেন ফুলকপি দিয়ে সুস্বাদু কিমা। যা রান্না করতে খুব অল্প সময় লাগবে। এর প্রণালী দেখে নিন (Recipe)।
অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন ফুলকপির কিমা (Recipe)
বাড়িতে ফুলকপি আসলে কি এক ধরনের ঝোল রান্না করেন আপনি। এবার যদি স্বাদ বদল করতে চান তাহলে করে খেতে পারেন ফুলকপির কিমা। যা আপনি ভাত অথবা রুটি দুটো দিয়েই খেতে পারবেন। পাশাপাশি এটা রান্না করতে সময়ও খুব কম লাগে। দেখে নিন এর প্রণালী (Recipe)।

আরও পড়ুন: ২ দিনের নিরিবিলি সমুদ্র-ছুটির খোঁজে? ঘুরে আসুন এই শান্ত সৈকত থেকে
উপকরণ:
ফুলকপি
তেল বা ঘি
পেঁয়াজ কুচি
আদা-রসুন বাটা
টমেটো কুচি
কাজু ও নারকেল বাটা
হলুদ
লঙ্কা গুঁড়ো
ধনে গুঁড়ো
জিরে গুঁড়ো
গরম মশলা
কাঁচা লঙ্কা
নুন
চিনি
ধনে পাতা
বাদাম কুচি
প্রণালী: প্রথমে ফুলকপির গ্ৰেট হালকা নুন ও হলুদ মাখিয়ে অল্প তেলে বা ঘি-তে সোনালি করে ভেজে তুলে রাখুন। এরপর কড়াইতে তেল বা ঘি গরম করে পেঁয়াজ কুচি নরম হওয়া পর্যন্ত ভাজুন। এরপর আদা-রসুন বাটা, কাঁচা লঙ্কা ও টমেটো দিয়ে ভালো করে কষান। এরপর সমস্ত গুঁড়ো মশলা ও সামান্য নুন দিয়ে মশলা ভালো করে কষান। যতক্ষণ না তেল ছাড়ছে। এরপর কাজু ও নারকেল বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিন। চাইলে অল্প জল বা দুধ দিয়ে গ্রেভি ঘন করুন। এরপর ভাপিয়ে রাখা ফুলকপি ও মটরশুঁটি দিয়ে দিন। হালকা আঁচে ৫-৭ মিনিট রান্না করুন, যাতে ফুলকপি মশলার সাথে মিশে যায়। তারপর গরম মশলা গুঁড়ো ও সামান্য চিনি দিন। শেষে ধনে পাতা কুচি ও ভাজা বাদাম ছড়িয়ে পরিবেশন করেন (Recipe)।













