নন্দীগ্রামে ‘অপারেশন জয়’! শুভেন্দুর গড়ে ৩ সভা নিয়ে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

Published on:

Published on:

Abhishek Banerjee to Lead 3 Key Rallies in Nandigram Ahead of Bengal Polls
Follow

বাংলা হান্ট ডেস্কঃ নন্দীগ্রামকে ঘিরে ফের জমে উঠছে রাজনৈতিক লড়াই। আসন্ন বিধানসভা ভোটের আগে এই কেন্দ্র দখল করতে মরিয়া শাসকদল তৃণমূল। সেই লক্ষ্যেই মাঠে নামছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। একসঙ্গে তিনটি কর্মসূচির মাধ্যমে জেলায় সংগঠন শক্ত করতে চাইছে দল।

২৫ মার্চ থেকে কর্মীসভা শুরু অভিষেকের (Abhishek Banerjee)

পূর্ব মেদিনীপুর থেকেই প্রচার শুরু করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। জানা গিয়েছে, চলতি মাসেই তিনি তিনটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন। ২৫ মার্চ নন্দীগ্রামে একটি কর্মীসভা দিয়ে শুরু হবে তাঁর প্রচার। সেখানে দলীয় প্রার্থীর সমর্থনে কর্মীদের দিশা দেওয়ার কথা রয়েছে তাঁর। এরপর ২৭ মার্চ পাঁশকুড়া পূর্ব কেন্দ্রে একটি বড় জনসভা করবেন তিনি। এই সভার মূল লক্ষ্য সাধারণ মানুষের কাছে দলের বার্তা পৌঁছে দেওয়া। পাশাপাশি ৩০ মার্চ কাঁথি সাংগঠনিক জেলায় একটি রুদ্ধদ্বার বৈঠকও করবেন অভিষেক। রাজনৈতিক মহলের মতে, এই বৈঠকে নির্বাচনী রণকৌশল ঠিক করা হতে পারে।

নন্দীগ্রাম কেন্দ্র বরাবরই রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২১ সালের নির্বাচনে এই কেন্দ্র থেকেই লড়াই করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee), তবে তাঁকে পরাজিত করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এবারও এই কেন্দ্র ঘিরে উত্তেজনা তুঙ্গে।

তৃণমূল এবার চমক দিয়ে শুভেন্দুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত পবিত্র করকে প্রার্থী করেছে। স্থানীয় রাজনীতিতে পরিচিত মুখ হওয়ায় তিনি এলাকার পরিস্থিতি ভালো বোঝেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। একসময় শুভেন্দুর ঘনিষ্ঠ থাকায় এলাকার রাজনৈতিক সমীকরণ সম্পর্কেও তাঁর স্পষ্ট ধারণা রয়েছে। অন্যদিকে, শুভেন্দুও নিজের শক্ত ঘাঁটি ধরে রাখতে মরিয়া। তিনি একদিকে ভবানীপুরে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন, পাশাপাশি নন্দীগ্রামেও নিজের প্রভাব বজায় রাখতে চাইছেন।

Abhishek Banerjee posts on social media scathing message on the SIR issue

আরও পড়ুনঃ বঙ্গ বিজেপি কতটা প্রস্তুত? খতিয়ে দেখতে বাংলায় আসতে পারেন নিতিন নবীন

এই পরিস্থিতিতে পবিত্র করকে জেতাতে তৃণমূলের হয়ে সরাসরি ময়দানে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর এই সফর ঘিরে জেলা জুড়ে তৃণমূল কর্মীদের মধ্যে উৎসাহও চোখে পড়ার মতো।