অভিষেকের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা হবেই! দিনক্ষণ বেঁধে বড় নির্দেশ আদালতের

Published on:

Published on:

Abhishek Banerjee will have to give his voice sample order by Bidhan Nagar Court
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ডিজে মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) চাপ ক্রমে বাড়ছে। তাঁকে কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে। এবার এমনই নির্দেশ দিল আদালত (Bidhan Nagar Court)। রীতিমতো দিনক্ষণ বেঁধে এই নির্দেশ দেওয়া হয়েছে।

অভিষেকের কণ্ঠস্বরের নমুনা কবে নেওয়া হবে? | (Abhishek Banerjee)

মঙ্গলবার, ৩০ জুন কণ্ঠস্বরের নমুনা দিতে বিধাননগর আদালতে উপস্থিত হননি ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। সিআইডি-র তরফ থেকে তখন জানানো হয়, অভিষেক কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। একথা শোনার পর বিচারকের নির্দেশ, আগামী ৮ জুলাই এসিজেএম আদালতে উপস্থিত হতে হবে। সেখানে সকাল ১০টায় ডিজে মন্তব্য সংক্রান্ত এই মামলায় অভিষেকের কণ্ঠস্বরের নমুনা নেওয়া হবে।

আরও পড়ুনঃ পাল্টে গেল বিধাননগর হাসপাতালের নাম! বিধানচন্দ্র রায়ের সম্মানে নতুন নামকরণ মুখ্যমন্ত্রীর

এদিকে গতকাল হাইকোর্টে এই মামলার শুনানি হলেও কোনও স্বস্তি পাননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁকে আলাদা করে কোনও রক্ষাকবচ দেয়নি আদালত। বরং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণ, আদালত তদন্ত প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে পারে না।

শুধু এটুকুই নয়, গতকাল সওয়াল-জবাব শেষে এই মামলাও ছেড়ে দেন বিচারপতি ঘোষ। অন্য একজন বিচারপতির এজলাসে এই বিষয়ক আরেকটি মামলা চলছে। তাই এই মামলা কে শুনবেন সেটা কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ঠিক করবেন।

এরপরেই অভিষেকের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা সংক্রান্ত নিম্ন আদালতের নির্দেশ চ্যালেঞ্জ মামলার দ্রুত শুনানির আবেদন জানিয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির অফিসে চিঠি দেন তাঁর আইনজীবীরা। গতকালের শুনানির পর বিচারপতি ঘোষ মামলা ছেড়ে দেওয়ায় এই মামলার দ্রুত শুনানির জন্য নতুন বিচারপতির এজলাস চিহ্নিতকরণের আর্জি জানানো হয়েছে।

Abhishek Banerjee

জানা যাচ্ছে, হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এজলাস থেকে নামার পর হয়তো আজই নতুন বিচারপতির এজলাস চিহ্নিত করে সেখানে এই মামলা পাঠানো হতে পারে। শেষমেশ কী হয় সেদিকে নজর থাকবে।

২০২৬ বিধানসভা নির্বাচনের প্রচারে বেরিয়ে ‘ডিজে বাজানো’র কথা বলেছিলেন অভিষেক। ইতিমধ্যেই এই জল বহুদূর গড়িয়েছে। এই ডিজে মামলাতেই তৃণমূল সাংসদের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করতে চান তদন্তকারীরা।