বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ব্যাট হাতে বিধ্বংসী ব্যাটিং অভিষেক শর্মার (Abhishek Sharma)। ভারত বনাম আফগানিস্থান (India vs Afghanistan) সিরিজের শেষ ও নিয়মরক্ষার ম্যাচে অনবদ্য ব্যাটিং করে তিনি গড়লেন বিশ্বরেকর্ড। আইসিসির সদস্য দেশগুলির আওতায় আসা তারকাদের মধ্যে দ্রুততম টি-টোয়েন্টি শতরান করে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে অমর হয়ে গেলেন ভারতীয় দলের (Indian Cricket Team) এই আগ্রাসী বাঁ-হাতি ওপেনার।
এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে আইসিসি সদস্য দেশগুলির মধ্যে দ্রুততম শতরান করার রেকর্ডটি যুগ্মভাবে ছিল জিম্বাবোয়ের তারকা অলরাউন্ডার সিকান্দার রাজা ও নিউজিল্যান্ডের তারকা ওপেনার ফিন অ্যালেন। তারা শতরান করেছিলেন ৩৩ বলে। কিন্তু সেই রেকর্ড ভেঙে এখন ভারতের বিধ্বংসী ওপেনার অভিষেক শর্মার নামের পাশে রইলো এই বিশেষ রেকর্ড।
তবে আইসিসি সদস্য দেশগুলির বাইরে বেরোলো দেখা যাবে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে এই রেকর্ড এখনও রয়েছে এস্তোনিয়ার ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার সাহিল চৌহানের নামে। তিনি সাইপ্রাসের বিরুদ্ধে ম্যাচে ২৭ বলে শতরান করেছিলেন। সেই হিসেবে অভিষেক শর্মা এখনও দ্বিতীয় দ্রুততম শতরানের মালিক।
আরও পড়ুন: মাত্র দুই বছর খেলেই রোহিত শর্মার রেকর্ড ভেঙে দিলেন অভিষেক শর্মা! ভারতকে এনে দিলেন সহজ জয়
এদিন অভিষেক শর্মা শেষপর্যন্ত ৩৪ বলে ১০৮ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন। তিনি ব্যাটিং করেছেন ৩১৭.৬৫ স্ট্রাইক রেটে। তার ইনিংসটি সাজানো ছিল ৯ টি চার ও ১১ টি ছক্কা সহযোগে। শেষপর্যন্ত তারকা আফগান স্পিনার রশিদ খানের শিকার হয়ে ড্রেসিংরুমে ফেরেন তিনি।
আরও পড়ুন: কেন ভারতের চেয়ে ইংল্যান্ডে বেশি সময় কাটান বিরাট কোহলি? সামনে এলো বড় সত্যি
তবে এদিন অভিষেক শর্মা ছাড়াও বড় রানের দেখা পেয়েছেন আরেক তারকা ওপেনার সঞ্জু স্যামসন। ৩৫ বলে ২টি চার ও ৪টি ছক্কা সহযোগে ৫০ রান করে আজমতউল্লাহ ওমরজাইয়ের শিকার হন তিনি। বাকি ভারতীয় ব্যাটারদের মধ্যে শ্রেয়স আইয়ার (২৯) ছাড়া আর কেউই মনে রাখার মতো কিছু করতে পারেননি। নির্ধারিত ২০ ওভারে ২২১ রান তোলে ভারতীয় দল।













