বাংলা হান্ট ডেস্ক: মোবাইল ফোন এবং হোম অ্যাপ্লায়েন্স তৈরির ক্ষেত্রে সমগ্র বিশ্বব্যাপী পরিচিত স্যামসাং (Samsung) গ্রুপ। এই গ্রুপ স্যামসাং হেভি ইন্ডাস্ট্রিজ (SHI) নামক একটি বৃহৎ জাহাজ নির্মাণ সংস্থাও পরিচালনা করে। এখন এই সংস্থাটি ভারতের (India) দিকে ঝুঁকছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, দক্ষিণ কোরিয়ায় (South Korea) অবস্থিত সংস্থাটির শিপইয়ার্ডগুলি আগামী ৩ বছরের জন্য সম্পূর্ণরূপে বুক করা আছে। এমতাবস্থায়, নতুন অর্ডারের চাপ এবং ক্রমবর্ধমান বিশ্বব্যাপী চাহিদার পরিপ্রেক্ষিতে, সংস্থাটি এখন ভারতকে তার নতুন উৎপাদন কেন্দ্র হিসাবে গড়ে তোলার কথা ভাবছে। এজন্য গুজরাট, ওড়িশা ও কেরালায় বিনিয়োগ এবং অংশীদারিত্বের সুযোগ খতিয়ে দেখা হচ্ছে।
মোবাইল-টিভির পর এবার ভারতে জাহাজ তৈরি করবে Samsung:
জানিয়ে রাখি যে, TOI-এর একটি রিপোর্ট অনুসারে, স্যামসাং তার দক্ষিণ কোরিয়ার শিপইয়ার্ডগুলির ওপর ক্রমবর্ধমান চাপ কমানোর চেষ্টা করছে। ভারতে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পেলে সংস্থাটি দেশীয় ও বিদেশী গ্রাহকদের অর্ডার পূরণ করতে পারবে। রিপোর্টে সংস্থাটির একজন উচ্চ আধিকারিকের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যে, ভারতে এই বিনিয়োগ অতিরিক্ত উৎপাদন ক্ষমতা প্রদান করবে। সংস্থাটির উৎপাদন ইউনিটে বার্ষিক প্রায় ৬০টি জাহাজ উৎপাদন করার ক্ষমতা আছে। এদিকে, স্যামসাং-এর ভারতে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনায় গুজরাট, ওড়িশা এবং কেরালার মতো রাজ্যগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সংস্থাটি ইতিমধ্যেই গুজরাটের পিপাভাভে স্থিত সোয়ান ডিফেন্স অ্যান্ড হেভি ইন্ডাস্ট্রিজ তথা (SDHI)-এর সঙ্গে যৌথভাবে কাজ করছে। বাণিজ্যিক জাহাজ নির্মাণ এবং হেভি ইঞ্জিনিয়ারিং প্রজেক্টের জন্য এই দুই সংস্থার মধ্যে ২০২৫-এর সেপ্টেম্বরে একটি মৌ স্বাক্ষরিত হয়েছে। এই সহযোগিতা এখন বড় জাহাজ যৌথভাবে নির্মাণ এবং একটি সম্ভাব্য বিনিয়োগ চুক্তির মাধ্যমে আরও সম্প্রসারিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
🚨 Breaking News: South Korea’s Samsung Heavy Industries (SHI) is exploring investments in a shipbuilding facility in India. https://t.co/25OTAOkUsf
— Indian Tech & Infra (@IndianTechGuide) November 18, 2026
উল্লেখ্য যে, স্যামসাং ওড়িশার কেন্দ্রাপাড়ায় প্রস্তাবিত গ্রিনফিল্ড জাহাজ নির্মাণ ক্লাস্টারে বিনিয়োগের সুযোগ খতিয়ে দেখছে। গত মাসে, কেন্দ্রীয় জাহাজ চলাচল মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল দক্ষিণ কোরিয়ার জিওজেতে স্যামসাংয়ের শিপইয়ার্ড পরিদর্শন করেন। যেখানে তিনি সংস্থাটিকে ভারতে বিনিয়োগ করার জন্য আমন্ত্রণ জানান। কেন্দ্রাপাড়ায় প্রায় ২,০০০ একর জমিতে একটি জাহাজ নির্মাণ ক্লাস্টার গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর পাশাপাশি, স্যামসাং কেরালার সরকারি সংস্থা কোচিন শিপইয়ার্ডের সঙ্গে একটি সম্ভাব্য অংশীদারিত্বের দিকেও নজর রাখছে। সেখানে প্রস্তাবিত জাহাজ-ব্লক ফ্যাব্রিকেশান ফেসিলিটিতে সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: আরও শক্তি বাড়বে ভারতীয় নৌবাহিনীর! ইজরায়েলের সঙ্গে সম্পন্ন ১,৯৭৬ কোটি টাকার চুক্তি
কতটা লাভবান হবে ভারত: এমনিতেই সরকার ভারতকে বিশ্বের একটি প্রধান জাহাজ নির্মাণ কেন্দ্র হিসাবে গড়ে তোলার প্রস্তুতি নিচ্ছে। এই লক্ষ্যে মহারাষ্ট্র থেকে শুরু করে গুজরাট, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুতে ৫ টি গ্রিনফিল্ড জাহাজ নির্মাণ ক্লাস্টার গড়ে তোলা হচ্ছে। সরকার এই প্রকল্পগুলিতে প্রায় ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের সম্ভাবনা প্রকাশ করেছে।
আরও পড়ুন: মাত্র ৬ মাসেই আয় ১.১০ লক্ষ কোটি! মুনাফার নতুন রেকর্ড গড়ল ভারতের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি
৮ টি গ্যাস কোরিয়ার ও ৪ টি ট্যাঙ্কার নির্মাণের প্রস্তুতি চলছে: জানিয়ে রাখি যে, স্যামসাং এবং সোয়ান ডিফেন্সের অংশীদারিত্ব ভারতীয় বাজারেও বড় অর্ডারের সন্ধান করছে। এই দু’টি সংস্থা শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া তথা SCI-এর জন্য ৮৮,০০০ কিউবিক মিটার ধারণক্ষমতার ৮ টি ভেরি লার্জ গ্যাস কোরিয়ার (VLGCs) নির্মাণের জন্য যৌথভাবে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট জমা দিয়েছে। এছাড়াও, ৪ টি ডুয়েল-ফুয়েল রেডি মিডিয়াম রেঞ্জ প্রোডাক্ট ট্যাঙ্কারের জন্যও একটি যৌথ দরপত্র দাখিল করা হয়েছে।












