আরও ৩% DA বৃদ্ধি রাজ্যে, মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী

Published on:

Published on:

dearness allowance(54)

বাংলা হান্ট ডেস্কঃ ফের ডিএ (Dearness Allowance) বৃদ্ধি আরেক রাজ্যে। সম্প্রতি পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের (Government Employees)। একলাফে ২০ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির পর মহার্ঘ ভাতা পৌঁছে গিয়েছে ৩৮ শতাংশে। এবার আরও এক রাজ্যে বাড়ল মহার্ঘ ভাতা। সরকারি কর্মচারীদের ৩ শতাংশ ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী। (DA Hike News)

ডিএ বৃদ্ধি এই রাজ্যে | Dearness Allowance

ঘটনাস্থল ঝাড়খণ্ড। বুধবার অনুষ্ঠিত ঝাড়খণ্ড মন্ত্রিসভার বৈঠকে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ) তিন শতাংশ বৃদ্ধির অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে মহার্ঘ ভাতা ৬৩ শতাংশ হবে। এতদিন ৬০ শতাংশ হারে ডিএ পাচ্ছিলেন এই কর্মীরা। এবার তা বেড়ে হল ৬৩। এই বর্ধিত হার ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে।

dearness allowance(259)

এদিকে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিও মঙ্গলবার রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ তিন শতাংশ বৃদ্ধির ঘোষণা করেছেন।
স্বাভাবিকভাবেই সরকারের এই সিদ্ধান্তে খুশি রাজ্য সরকারি কর্মচারীরা। মুখ্যমন্ত্রী নিজে এই বিষয়ে সুখবর দিয়েছেন।

আরও পড়ুন: ফ্রি বাস পরিষেবার অপব্যবহার করলে ৩ মাসের জন্য ব্যান! অ্যাকাউন্ট বন্ধের হুঁশিয়ারি পরিবহণমন্ত্রীর

সরকারি কর্মচারীরা এতদিন ৬০ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছিলেন। এবার তা থেকে বেড়ে ৬৩ শতাংশে পৌঁছে গিয়েছে। মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্ধিত ডিএ ১ জুলাই থেকে কার্যকর হবে এবং বর্ধিত মহার্ঘ ভাতা নভেম্বর মাসের বেতনের সঙ্গে নগদে প্রদান করা হবে সরকারি কর্মীদের।

এছাড়া, সে রাজ্যের পেনশনভোগীদের জন্যও মহার্ঘ ভাতাও তিন শতাংশ বাড়ানোর ঘোষণা হয়েছে। এই বৃদ্ধির ফলে ওড়িশা সরকারের প্রায় ৮.৫ লক্ষ কর্মচারী ও পেনশনভোগী উপকৃত হবেন বলে জানা গিয়েছে। ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির বাজারে কর্মরত কর্মচারী ও পেনশনভোগীদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে ডিএ এবং মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছে সরকার তরফে।