বাংলাহান্ট ডেস্ক : হাওয়ায় একটু শীতের আমেজ দেখা দিতেই চনমনে ভোজনরসিকরা। বাজারে উঠতে শুরু করেছে শীতের সবজিও (Recipe)। গাজর, ক্যাপসিকামের পাশাপাশি ফুলকপি বাঁধাকপির রাজত্বও থাকে বাজারে। ফুলকপি নিরামিষ আমিষ দু রকম তরকারিতে ভালো লাগলেও বাঁধাকপি থাকে একটু ব্যাকফুটেই।
বাঁধাকপির মাঞ্চুরিয়ানের রেসিপি (Recipe)
বাঁধাকপির তরকারি সবার সবসময় পছন্দ হয় না। উপরন্তু বোঁটকা গন্ধ থাকলে তো কথাই নেই। তাহলে কি ব্রাত্যই থাকবে বাঁধাকপি? একেবারেই না। বাজার থেকে বাঁধাকপি আসলে তা দিয়েই বানিয়ে ফেলুন ইন্দো চাইনিজ বাঁধাকপি মাঞ্চুরিয়ান। কীভাবে রাঁধবেন, রইল রেসিপি-

বাঁধাকপির মাঞ্চুরিয়ানের উপকরণ:
বাঁধাকপি কুচি- ২ কাপ
গাজর কুচি- ১ টি
আদা রসুন বাটা- আধ চা চামচ
লাল লঙ্কা গুঁড়ো- আধ চা চামচ
কর্নফ্লাওয়ার- ২ টেবিল চামচ
ময়দা- আধ কাপ
পেঁয়াজ কুচি- ১/৪ কাপ
রসুন কুচি- ২ কোয়া
পেঁয়াজ পাতা কুচি- ৪ টেবিল চামচ
কাঁচালঙ্কা কুচি- ১ টি
ক্যাপসিকাম কুচি- অর্ধেক
চিলি সস- ১ চা চামচ
সয়া সস- ২ টেবিল চামচ
ভিনিগার- ২ টেবিল চামচ
টমেটো সস- ২ টেবিল চামচ
গোলমরিচের গুঁড়ো- ১/৪ চা চামচ
আরও পড়ুন : ফ্রি বাস পরিষেবার অপব্যবহার করলে ৩ মাসের জন্য ব্যান! অ্যাকাউন্ট বন্ধের হুঁশিয়ারি পরিবহণমন্ত্রীর
বাঁধাকপির মাঞ্চুরিয়ানের প্রণালী: প্রথমেই বাঁধাকপি কুচি, গাজর কুচি, আদা রসুন বাটা, ময়দা, কর্নফ্লাওয়ার, নুন দিয়ে নরম ডো (Recipe) তৈরি করুন। এবার তার থেকে ছোট বল তৈরি করে ডুবো তেলে ভাজুন।
আরও পড়ুন : পুরসভার সমস্যা সমাধানে শুরু হচ্ছে ‘মুখোমুখি’! নাগরিকদের সুবিধায় বড় উদ্যোগ অগ্নিমিত্রার
এবার সস তৈরি করার পালা। তার জন্য একটি প্যানে রসুন কুচি, পেঁয়াজ কুচি, পেঁয়াজ পাতা, কাঁচালঙ্কা কুচি, ক্যাপসিকাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করুন। এর পর দিন চিলি সস, সয়া সস, টমেটো সস, ভিনিগার, গোলমরিচের গুঁড়ো, নুন। নাড়াচাড়া করতে করতে থকথকে ভাব আসলে দিয়ে দিন বাঁধাকপির বলগুলি। ব্যস, এবার পরিবেশন করুন রুটি বা ফ্রায়েড রাইসের সঙ্গে।












