প্রস্রাব, থুতু, প্লাস্টিক, কোন ভুলে কত জরিমানা? প্রকাশ্যে পুরো তালিকা

Published on:

Published on:

Agnimitra Paul Announces New Fines for Spitting and Littering in Bengal
Follow

বাংলা হান্ট ডেস্কঃ কলকাতাকে আরও পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখতে নতুন উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সেই লক্ষ্যেই চালু হয়েছে ‘স্বচ্ছ অ্যাপ’। শুধু সচেতনতার বার্তাই নয়, এবার রাস্তা-ঘাট নোংরা করলে গুনতে হবে জরিমানাও। কোন কাজের জন্য কত টাকা জরিমানা হবে, তা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। আগামী ১ সেপ্টেম্বর থেকে এই নিয়ম কঠোরভাবে কার্যকর করা হবে।

স্বচ্ছ অ্যাপ ও জরিমানার নিয়ম নতুন নিয়ম ঘোষণা অগ্নিমিত্রার (Agnimitra Paul)

সম্প্রতি পুর ও নগরোন্নয়ন দফতরের পক্ষ থেকে একটি টোল-ফ্রি নম্বর চালু করা হয়েছে। একটি সাংবাদিক বৈঠকে সেই নম্বরের পাশাপাশি পরিচ্ছন্নতা সংক্রান্ত নতুন উদ্যোগের কথাও তুলে ধরেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। তাঁর বক্তব্য, রাজ্যের বিভিন্ন নাগরিক সমস্যা সম্পর্কে সাধারণ মানুষ সরাসরি এই নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারবেন।

জল জমে থাকা, ডেঙ্গির প্রকোপ বৃদ্ধি, রাস্তার সমস্যা বা বেআইনি নির্মাণের মতো কোনও ঘটনা নজরে এলে তা জানানো যাবে এই টোল-ফ্রি নম্বরে। আপাতত সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পরিষেবা মিলবে। ভবিষ্যতে জরুরি পরিস্থিতির কথা মাথায় রেখে পরিষেবার সময় আরও বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।

পরিচ্ছন্নতা অভিযানকে আরও জোরদার করতে এবার জরিমানার নির্দিষ্ট তালিকাও প্রকাশ করা হয়েছে। মন্ত্রী (Agnimitra Paul) জানিয়েছেন, রাস্তায় থুতু ফেললে ১০০ টাকা জরিমানা দিতে হবে। প্রকাশ্যে প্রস্রাব করলে জরিমানা হবে ২০০ টাকা। একইভাবে প্লাস্টিক ব্যবহার বা বহনের ক্ষেত্রেও ২০০ টাকা জরিমানা ধার্য করা হয়েছে।

সরকারের দাবি, নিয়ম ভাঙার ঘটনা ধরা পড়লে সঙ্গে থাকা বিশেষ মেশিনের মাধ্যমে তাৎক্ষণিকভাবে জরিমানার বিল দেওয়া হবে। ফলে ঘটনাস্থলেই জরিমানার প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।

Agnimitra Pal gives a big hint about Abhishek Banerjee

আরও পড়ুনঃ বিদেশের মতো বদলাবে কলকাতা! আসছে ডিজিট্যাল বাসস্ট্যান্ড, বড় ঘোষণা রাজ্যের

তবে এখনই কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে না। নাগরিকদের সচেতন হওয়ার সুযোগ দিতে আগামী তিন মাস জুড়ে প্রচার অভিযান চালানো হবে। মানুষকে রাস্তাঘাট পরিষ্কার রাখার বিষয়ে সতর্ক করা হবে এবং নতুন নিয়ম সম্পর্কে জানানো হবে। দুর্গাপুজোর আগে, অর্থাৎ ১ সেপ্টেম্বর থেকে স্বচ্ছ অ্যাপের নিয়ম কঠোরভাবে কার্যকর হবে। তখন রাস্তা বা জনসমক্ষে ময়লা-আবর্জনা ফেলা, চিপসের প্যাকেট ছড়িয়ে দেওয়া কিংবা যত্রতত্র থুতু ফেললে সরাসরি জরিমানা করা হবে (Agnimitra Paul)।