বাংলা হান্ট ডেস্কঃ মহিলাদের জন্য বড় উদ্যোগ নিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। প্রায় ২০০ জন মহিলার হাতে তুলে দিলেন বিশেষ ‘উপহার’। বুধবার বার্নপুরের ত্রিবেণী মোড়ে আয়োজিত এক কর্মসূচিতে স্থানীয় প্রায় ২০০ জন মহিলা স্কুটি ও বাইক চালকের হাতে উন্নত মানের হেলমেট (Helmet) তুলে দেন তিনি।
মহিলাদের জন্য অগ্নিমিত্রার ‘উপহার’ | (Agnimitra Paul)
আজ বার্নপুর ত্রিবেণী মোড়ে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রার উদ্যোগে একটি বিশেষ কর্মসূচি আয়োজিত হয়েছিল। পথনিরাপত্তা সুনিশ্চিত করতে ও গাড়ি চালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচি আয়োজিত হয়। সেখানেই প্রায় ২০০ জন মহিলা স্কুটি ও বাইক চালককে উন্নত মানের হেলমেট দেওয়া হয়।
আরও পড়ুনঃ পিঙ্ক কার্ড করতে এই ৩ নথি লাগবেই! সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের জন্য অবশ্যই জানুন
এই কর্মসূচিতে যোগ দিয়ে মন্ত্রী বলেন, পথ দুর্ঘটনা আটকাতে ও পথের নিরাপত্তা বজায় রাখতে শুধুমাত্র সরকারের উপর নির্ভরশীল হয়ে বসে থাকলে হবে না। সচেতন নাগরিক হিসেবে সকলকে দায়িত্বশীল হতে হবে।
অগ্নিমিত্রা আরও বলেন, “বর্তমানে পরিবারের পাশাপাশি কর্মক্ষেত্রেও সমানভাবে অগ্রণী ভূমিকা নিচ্ছেন মহিলারা। রোজকার নানা প্রয়োজনে তাঁরা স্কুটি অথবা বাইক ব্যবহার করছেন। তবে অনেক সময় উপযুক্ত হেলমেট ব্যবহার না করার কারণে পথ দুর্ঘটনায় মর্মান্তিক পরিণতি হয়।“
পুর ও নগরোন্নয়ন মন্ত্রী বলেন, পুলিশের জরিমানা তো আছেই। সেই সঙ্গে ট্রাফিক আইনের কড়াকড়ির কারণেও স্কুটি ও বাইক চালক এবং আরোহীর হেলমেট পরা উচিত।

এদিনের কর্মসূচি থেকে হেলমেট পাওয়ার পর এক মহিলা বলেন, “হেলমেট পরার গুরুত্ব কতখানি সেটা আমরা জানি। এটা শুধুমাত্র পুলিশ অথবা ট্রাফিক আইনের ভয়ে নয়, বরং নিজের জীবন রক্ষার জন্যও কতটা জরুরি তা আজকের কর্মসূচিতে পরিষ্কার।“
বর্তমান সময়ে রাস্তায় বেরোলেই স্কুটি, বাইকের রমরমা চোখে পড়ে। তবে অধিকাংশ ক্ষেত্রেই চালক বা আরোহীর মাথায় হেলমেট দেখা যায় না। এবার তাঁদের মধ্যে সচেতনতা বাড়িয়ে পথ নিরাপত্তা সুনিশ্চিত করতে অভিনব কর্মসূচি আয়োজন করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

















