‘কী শাস্তি হবে সেটা সমাজ দেখবে’, বারুইপুর থেকে কড়া হুঁশিয়ারি অগ্নিমিত্রা পালের

Published on:

Published on:

Agnimitra Paul visits Baruipur Rape and Murder Victims Family
Follow

বাংলা হান্ট ডেস্কঃ আরজিকরের অভয়া কান্ডের পর বারুইপুরের ঘটনায় (Baruipur Rape and Murder Case) আরও একবার প্রশ্নের মুখে রাজ্যের নারী নিরাপত্তা (Woman Safety)। যা নিয়ে ইতোমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে রাজ্যের বিভিন্ন মহলে। এরইমাঝে আজ মঙ্গলবার বারুপুইপুরে নির্যাতিতার পরিবারের সাথে দেখা করতে গিয়েছিলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। সেখান থেকেই এদিন ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেত্রী।

বারুইপুর নির্যাতিতার পরিবারের সাথে দেখা করলেন অগ্নিমিত্রা

বারুইপুরের নির্যাতিতার পরিবারের সাথে দেখা করে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বিজেপি নেত্রী। তিনি বলেন, ‘মা অসুস্থ, স্বাভাবিক। যার সন্তান হারিয়েছে এবং এইভাবে একটা বারো বছরের সন্তানকে যদি মানুষকে হারাতে হয় তাহলে এটা একজন মায়ের জন্য এটা স্বাভাবিক। তিনি অত্যন্ত অসুস্থ।’

এরপরেই এদিন পরিবারের সদস্যদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়ে বিজেপি নেত্রী জানান, ‘বারবার আমরা বলেছি, উনিও জানেন, ওনার স্বামী জানেন সম্পূর্ণভাবে আমাদের সরকার তাঁদের পাশে আছে।’

আরও পড়ুনঃ ফের বেনিয়মে! এবার ‘সেবাশ্রয় প্রকল্প’, অভিষেক ও অনুগামীদের বিরুদ্ধে দায়ের FIR 

অপরাধীদের উদ্দেশ্যে দিলে কড়া করা হুঁশিয়ারি

অপরাধীদের কড়া হুঁশিয়ারী দিয়ে রাজ্যবাসীর উদ্দেশ্যে এদিন অগ্নিমিত্রা পাল বলেন, ‘আপনাদের কথা দিচ্ছি, সারা বাংলার মানুষদের কথা দিচ্ছি শুধু এই ঘটনা নয়, মহিলার ওপর অত্যাচারের যা যা ঘটনা ঘটবে ইনক্লুডিং এই ঘটনাটা দৃষ্টান্ত মূলক শাস্তি হবে। সে অপনারা একজন করুন কিংবা পাঁচজন করুন।’

এখানেই শেষ নয় একইসাথে এদিন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথা মনে করিয়ে দিয়ে বিজেপি নেত্রী বলেন ‘এবং যারা যারা ইনভলভ, মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যদি দেখা যায় পুলিশ প্রশাসনও অ্যাকশন নেননি । এর আগেও বহুবার বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে বলে দিয়েছেন তদন্তে যদি কারও নাম উঠে আসে আর জানা যায় তারা সহযোগিতা করেননি তাহলে ‘God help you’-এটাই বলতে পারি।’

আরও পড়ুনঃ ‘গণপিটুনিতে মৃত যুবক ইনোসেন্ট, হত্যাকারীদের…’! বারুইপুরে দাঁড়িয়ে চরম হুঁশিয়ারি শুভেন্দুর 

আগে মহিলার ওপর অত্যাচার হয়েছে বিচার হয়নি, এই সরকারে সেটা হবে না

বিজেপি নেত্রী এদিন আরও বলেন, ‘জাতীয় মহিলা কমিশন দেখছেন, সবাই দেখছেন। অমরা এখানে এসেছি মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হয়ে । উনিই আমাদের পাঠিয়েছেন। আজকে মহিলার ওপর অত্যাচার হয়েছে, অমরা সবাই মা সেইজন্য অমরা সবাই তার পাশে দাঁড়াতে এসেছি।’

বারুইপুরের তরুণীর কথা প্রসঙ্গে রাজ্যের পুরমন্ত্রী এদিন বলেন, ‘যে চলে গেছে তাকে তো ফিরিয়ে আনতে পারবো না। কিন্তু অন্তত সমাজ দেখুক।’ একইসাথে রাজ্যের প্রাক্তন সরকারের ব্যার্থতা তুলে ধরে তিনি বলেন, ‘আগে কোনোদিন হয়নি। আগে মহিলার ওপর অত্যাচার হয়েছে বিচার হয়নি। এই সরকারে সেটা হবে না। সমাজ দেখবে, আর যারা এই ধরনের দুষ্কৃতি, বদমাইশ তারাও দেখবে এই ধরনের যদি অত্যাচার করে সে আট বছর হোক আর আশি হোক কীভাবে শাস্তি আপনাদের দেওয়া হবে সেটা সমাজ দেখবে।’