ফের বেনিয়মে! এবার ‘সেবাশ্রয় প্রকল্প’, অভিষেক ও অনুগামীদের বিরুদ্ধে দায়ের FIR

Published on:

Published on:

FIR Against Abhishek Banerjee and his followers in Sebashray Medicine Incident
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ফের দুর্নীতির অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে। এবার সেবাশ্রয় প্রকল্প নিয়েই এফআইআর দায়ের হল অভিষেক ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। সোমবার সন্ধ্যের সময় পারুলিয়া কোস্টাল থানায় লিখিত অভিযোগ জমা পড়েছে বলে জানা যাচ্ছে। যেখানে সাধারণ মানুষের চিকিৎসার সরঞ্জাম দিয়ে পুনরায় বড়সড় আর্থিক কেলেঙ্কারির আশঙ্কা করা হচ্ছে।

ফের FIR অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে

যেমনটা জানা যাচ্ছে, সোমবার পারুলিয়া কোস্টাল থানায় অভিষেক ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ করেন বিজেপি নেতা ও আইনজীবী অভিজিৎ দাস। পুলিশ সূত্রে জানা গেছে, ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারা তো আছেই সাথে Drug and Cosmetics Act, PCPNDT Act, Atomic Energy Act এ মামলা করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত অফিসারের কাছে জমা দেওয়া অভিযোগে বলা হয়েছে, সাধারণ মানুষের জন্য বরাদ্দ ওষুধ কেন মাটির নিচে লুকিয়ে রাখা হল বা নষ্ট করা হল? এই বিষয়ে একটি ফৌজদারি তদন্তের প্রয়োজন রয়েছে। শুধু তাই নয়, ওষুধগুলি কথা থেকে এল? সরকারি খরচে নাকি বেসরকারিভাবে কেনা হয়েছিল? এই প্রশ্নগুলির পাশাপাশি আর্থিক দুর্নীতি ও টাকা আত্মসাৎ হয়েছে বলেও মনে করা হচ্ছে।

FIR-এ অভিষেক ছাড়া রয়েছে কারা?

অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও তাঁর আপ্তসহায়ক সুমিত রায় থেকে শুরু করে অয়ন ঘোষ দস্তিদার, ফিল্টার প্রাক্তন বিধায়ক জাহাঙ্গীর খান, মোগরাহাট পশ্চিমের বিধায়ক মহম্মদ শামীম আহমেদ মোল্লা, গৌতম অধিকারী, মহেশবাবু গায়েনের মত নেতাদের নাম রয়েছে।

আরও পড়ুনঃ বাংলার পাঠ্যবইতে শ্যামাপ্রসাদ, ‘তিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন না’ সাংবাদিকদের জানালেন সৌগত

কোন ঘটনার প্রেক্ষিতে অভিযোগ?

বিগত ১০ই জুন দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুলিশের অন্তর্গত এলাকার পারুলিয়া কোস্টাল থানার হিঞ্চেবেড়িয়া গ্রামে মাটির নিচে পোঁতা অবস্থায় উদ্ধার হয় প্রচুর ওষুধ। বিশাল পরিমাণ জীবনদায়ী ওষুধগুলি সরানোর জন্য JCB ব্যবহার করতে হয়েছিল। এই ওষুধের গায়ে ‘সেবাশ্রয়’ নামক স্বাস্থ্য কর্মসূচির চিহ্ন ছিল বলে দাবি করা হয়।

প্রসঙ্গত, আগেই একটি FIR হয়েছিল। এবার পুলিশের পাশাপাশি স্বাস্থ্য দফতরও স্বতঃ প্রণোদিতভাবে একটি তদন্ত শুরু করল বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। তিনি বলেন, ‘স্বাস্থ্য দফতর নিজের মত করে তদন্ত করছে ও পুলিশও তদন্ত করছে। আমাদের কাছে যা কিছুআসবে সেই তথ্য প্রমাণ আমরা পুলিশকে ও স্বরাষ্ট্র দফতরে পাঠিয়ে দেব’।