বাংলা হান্ট ডেস্ক: সামনে এসে গরমকাল। যার ফলে অধিকাংশ বাড়িতে এই সময় এসি চালানো হয় (Air Conditioner)। গরম আসার আগে যেহেতু দীর্ঘ সময় এসি বন্ধ থাকে, হঠাৎ করে এসি চালালে বেশ কিছু বিষয় মাথায় রাখা একান্তই দরকার। তা না হলে বৈদ্যুতিক বিল আসতে পারে আকাশ ছোঁয়া। আজকের প্রতিবেদনে রইল, সেই বিষয়ে বিস্তারিত তথ্য।
বাতানুকূল যন্ত্র চালুর আগে নজর দিন ৫ গুরুত্বপূর্ণ টিপসে (Air Conditioner)
দীর্ঘ দিন ব্যবহার না করার ফলে এসি অনেক সময় চলে না দেখা যায় তাই গরমকালে এসি চালানোর আগে বেশ কিছু বিষয় মাথায় রেখে এসি চালানো উচিত। কারণ, যা না হলে ঘটে যেতে পারে বিপদ (Air Conditioner)।

আরও পড়ুন: শুক্রবারের কম্পনের পর পার্ক স্ট্রিটে বিপত্তি, পুরনো বাড়ির ছাদ ধসে উদ্বেগ এলাকায়
প্রথমত, এসি ব্যবহারের আগে প্রথমেই দেখা দরকার, এসির এয়ার ফিল্টার পরিষ্কার আছে কি না। সবার আগে ফিল্টার পরিষ্কার করতে হবে। এসির ভিতরের অংশের ঢাকা খুললেই, একেবারে সামনে যে জালির মতো অংশ থাকে সেগুলিই দেখে নেওয়া উচিত।
দ্বিতীয়ত এসির ভিতরের অংশটি পরিষ্কার করলেও আউটডোর ইউনিট পরিষ্কার করার কথা অনেকেই খেয়াল রাখেন না। অথচ তাতে ধুলো জমলে যন্ত্রে বাড়তি চাপ পড়বে। যার ফলে ঠান্ডা হতেও সময় বেশি লাগবে।
তৃতীয়ত, এসি খুব ভাল ভাবে পরিষ্কার করার জন্য পেশাদার লোকজনের প্রয়োজন। কিছু কাজ নিজেরা করা গেলেও পুরোটা করা যায় না। এসির ভিতরে থাকা যন্ত্রাংশ ঠিক আছে কি না।
চতুর্থ, পেশাদার কাউকে দিয়ে সার্ভিসিং এর পর এসি চালানো যাবে। তবে যদি তা না হয়, তা হলে, বোতাম টিপে প্রথমে এসি চালিয়ে ফ্যান মোড চালু করে দিন। এর ফলে ভেতরের জমে থাকা ধুলো ময়লা পরিষ্কার হয়ে যাবে। তারপর দশ মিনিট ঠান্ডা করার মোডে চালু করে রাখুন।
পঞ্চম, এসি চালানোর আগে একবার এসির পাইপটা ভালোভাবে দেখে নিন। কারণ দীর্ঘদিন ধরে না চলার তলে ভেতরে অনেক সময় ধুলো ময়লা অথবা শ্যাওলা জমে যেতে পারে (Air Conditioner)।












