বাংলা হান্ট ডেস্কঃ সময়ের সাথে উচ্চশিক্ষার খরচ অনেকটাই বেড়েছে যে কারণে বহু মেধাবি পড়ুয়ারা নিজেদের পড়াশোনা শেষ করতে পারে না। এমতাবস্তায় সরকারি ও বেসরকারি স্কলারশিপ পাওয়াটা সত্যিই জীবন বদলে দেওয়ার মত। আর আজ এমনই একটি আর্থিক বৃত্তি, ভারতী এয়ারটেল স্কলারশিপের (Airtel Scholarship 2026-27) কথা বলব। যেটা এক বছরের পড়াশোনার সম্পূর্ণ খরচের পাশাপাশি একটি ল্যাপটপও দেবে।
Bharti Airtel Scholarship 2026-27
প্রাইভেট কোম্পানির তরফ থেকে সিএসআর প্রোগ্রামে দেওয়া স্কলারশিপের মধ্যে অন্যতম একটি হল ভারতী এয়ারটেলের স্কলারশিপ প্রোগ্রাম। মূলত উচ্চশিক্ষার জন্যই এই বৃত্তি প্রদান করা হয়, যেটা বার্ষিক পড়াশোনার খরচ, থাকা খাওয়া সমস্তটাই প্রদান করে। Airtel Scholarship পাবার জন্য কি যোগ্যতা ও ডকুমেন্টস প্রয়োজন? আর কিভাবে আবেদন করবেন? সবটাই দেওয়ার রইল আজকের প্রতিবেদনে।
কত টাকা মিলবে এয়ারটেল স্কলারশিপে?
এই স্কলারশিপের জন্য যদি কেউ সিলেক্টেড হয় তাহলে তার এক বছরের পড়াশোনার জন্য যে বার্ষিক খরচ হবে তার সবটাই পাওয়া যাবে। আন্ডার গ্রাজুয়েট কোর্সের ক্ষেত্রেও সম্পূর্ণ বার্ষিক খরচ পাওয়া যাবে, তেমনি গ্রাজুয়েশনের মত কোর্সের ক্ষেত্রেও ৫ বছর অবধি খরচ পাওয়া যাবে। সেক্ষেত্রে অবশ্য রিনিউয়াল যোগ্যতা পূরণ করতে হবে। এছাড়াও আরও বেশ কিছু সুবিধা পাওয়া যাবে, সেগুলি হলঃ
- অনেকেই উচ্চশিক্ষার জন্য বাড়ির বাইরে থাকেন। এমন শিক্ষার্থীদের হোস্টেল ও মেসের খরচ পাওয়া যাবে।
- যদি কেউ পিজি বা বাইরের কোনো হোস্টেলে থাকে পড়াশোনার কারণে, তাহলেও সেই খরচ পাওয়া যাবে। এক্ষেত্রে হোস্টেল ভাড়া কিংবা পিজির ভাড়া দুটোর মধ্যে যেটা কম হবে সেই টাকাটাই পাওয়া যাবে।
- সমস্ত যোগ্য স্কলারশিপ প্রাপকদের পড়াশোনার প্রথম বছরেই ১টি ল্যাপটপ দেওয়া হবে।
- পড়াশোনা শেষে সফল কোনো চাকরি পেলে শিক্ষার্থীকে স্বেচ্ছায় সারাজীবন আরেকজন শিক্ষার্থীর জন্য পড়াশোনার খরচ বহনের অঙ্গীকার করতে হবে। যাতে ভবিষ্যতেও এই স্কলারশিপ মেধাবী ও দরিদ্র ছাত্র ছাত্রীদের সাহায্য করতে পারে।
- স্কলারশিপ প্রাপকদের বছরে অন্তত ৫টি গাছ লাগানো ও পরিচর্যা করতে হবে।
আরও পড়ুনঃ যাত্রীদের জন্য সুখবর, চালু হচ্ছে আরও ৯ টি বন্দে ভারত স্লিপার! দেখুন বাংলায় কতগুলি
এয়ারটেল স্কলারশিপের যোগ্যতা
এই স্কলারশিপটি পেতে হলে আবেদনকারী ছাত্র বা ছাত্রীদের কিছু নির্দিষ্ট যোগ্যতা থাকতে হবে। সেগুলি হলঃ
- আবেদনকারীকে ২০২৬-২৭ এ ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, টেলিকম, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সাইন্স, ডেটা সাইন্স, এরোস্পেস বা এমার্জিং টেকনোলজি এর কোনো একটি গ্রাজুয়েট প্রোগ্রামে NIRF Ranking ৫০ এর মধ্যে থাকা কোনো একটি কলেজে অ্যাডমিশন নিতে হবে।
- আবেদনকারীকে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে।
- পড়ুয়ার পারিবারিক যায় বছরে ৮ লক্ষ বা তার কম হতে হবে (আয়ের শংসাপত্র / প্রমাণ দিতে হবে)
এক্ষেত্রে বলে রাখা ভালো, ছাত্রীরা, বিশেষভাবে সক্ষমরা, অনাথ, ট্রান্সজেন্ডার বা সিঙ্গেল প্যারেন্ট সন্তানেরা এই স্কলারশিপের জন্য অগ্রাধিকার পাবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস
যে সমস্ত ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করবে বলে ভাবছেন, তাদের কয়েকটি ডকুমেন্টস রেডি রাখতে হবে। সেগুলি হলঃ
- সরকার প্রদত্ত সচিত্র পরিচয় পত্র (আধার কার্ড / ভোটার কার্ড / প্যান কার্ড)
- চলতি অর্থবর্ষে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে গ্রাজুয়েশন কোর্স ভর্তি হওয়ার প্রমাণ
- দ্বাদশ শ্রেণীর রেজাল্ট
- পারিবারিক আয়ের শংসাপত্র (যদি আবেদনকারী চাকুরীরত হয় সেক্ষেত্রে ITR ও ৬ মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট কিংবা সরকার প্রদত্ত আয়ের শংসাপত্র ও ৬ মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট, একই শর্ত প্রযোজ্য হবে বাবা ও মায়ের ক্ষেত্রেও)
- ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস
- পড়াশোনা ছাড়াও যদি কোনো পার্ট টাইম কাজ, প্রজেক্ট, আবিষ্কার কিংবা অ্যাচিভমেন্ট থাকে সেই নথি
- থাকার জন্য পিজি কিংবা মেসের খরচের রশিদ
- আবেদনকারীর স্টেটমেন্ট অফ পারপাস
- একটি সম্প্রতিকালে তোলা পাসপোর্ট রঙিন ছবি
Airtel Scholarship এ আবেদনের পদ্ধতি
এই স্কলারশিপে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য buddy4study ওয়েবসাইট যেতে হবে সেখানে Airtel Scholarship এ অ্যাপ্লাই নাও করে রেজিস্ট্রেশন করার পর আবেদন করা যাবে। বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইটটি https://bhartiairtelfoundation.org/bharti-airtel-scholarship এ ভিসিট করতে হবে।













