বাংলা হান্ট ডেস্কঃ মহালয়ায় (Mahalaya 2026) ইডেন গার্ডেন্সে মেগা অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে রাজ্য সরকার। প্রায় ৩ হাজার ড্রোনে মায়ের আগমন হবে। ড্রোনের আলোয় ফুটিয়ে তোলা হবে পুজোর নানা অনুষঙ্গ। আগে জানা গিয়েছিল, এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে সম্প্রতি জানা যায়, বিশেষ কাজ পড়ে যাওয়ায় তিনি আসতে পারছেন না। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) থাকতে পারেন বলে শোনা গিয়েছিল। তবে শেষ মুহূর্তে খবর, তিনিও আসতে পারছেন না।
মহালয়ার মেগা অনুষ্ঠানে কারা থাকবেন? | (Mahalaya 2026)
রাজ্যে পালাবদলের পর প্রথম মহালয়াকে স্মরণীয় করে তুলতে বিশেষ পরিকল্পনা করেছে শুভেন্দু অধিকারীর সরকার। জানা গিয়েছে, রেড রোডে বিশেষ রোড শোয়ের আয়োজন করা হবে। বিশেষ শোভাযাত্রায় ২৩টি জেলার ২৩ ধরণের নৃত্যকলা থাকবে। সেগুলি বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যকে ফুটিয়ে তুলবে। এরপর শুরু হবে ইডেনের মেগা অনুষ্ঠান।
আরও পড়ুনঃ বাড়িতে শৌচাগার তৈরির জন্য মিলবে ১২ হাজার টাকা! কারা পাবেন, কী করতে হবে জানুন
জানা গিয়েছে, মহালয়ার এই বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত থাকতে না পারলেও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যপাল আর এন রবি ও মন্ত্রিসভার বাকি সব সদস্যরা থাকবেন। পাশাপাশি রাজ্যের অন্যান্য নানা ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বদেরও এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে বলে খবর।
এদিকে সোমবার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এবারের পুজোয় কার্নিভাল না হলেও অভিনয় কায়দায় বিজয়া সম্মিলনী হবে। তিনি বলেন, “আগামী ২৬ তারিখ মিলন মেলায় আমাদের পুজো কমিটিগুলিকে নিয়ে একটা বিজয়া সম্মিলনী হবে। সেটা একটু অভিনব স্টাইলে করছি আমরা। সেখানে রাজ্যের বিভিন্ন জেলার খাবারের স্টল থাকবে। মানে গতানুগতিক ক্যাটারারের খাবারের মতো নয়। রাজ্যের নানা জেলার সব বিখ্যাত খাবার সেখানে আমরা রাখার চেষ্টা করব।“

এছাড়া মহালয়ার সকালকেও আরও বিশেষ করে তুলতে বিশেষ পরিকল্পনা করেছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে জানা গিয়েছে, কলকাতার পাঁচটি ঐতিহ্যবাহী গঙ্গার ঘাট তথা বাবুঘাট, জাজেস ঘাট, আহিরীটোলা ঘাট, বাজা কদমতলা ঘাট ও নিমতলা ঘাটে মাইকে মহিষাসুরমর্দিনী বাজানো হবে। সেই সঙ্গেই বিরাট রেডিওর প্রতিকৃতিও গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে।













