বাংলা হান্ট ডেস্ক: অন্নপূর্ণা যোজনায় (Annapurna Bhandar) ৩০০০ টাকা করে দিতে শুরু করেছে রাজ্যের নতুন সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বুধবার, ৩ জুন থেকে অন্নপূর্ণা যোজনা শুভ সূচনা করেন। ২৮ লক্ষ ২৫ হাজার ৭৬৯ জনের কাছে এই টাকা পৌঁছাবে বলে জানান মুখ্যমন্ত্রী। তবে আপনার অ্যাকাউন্টেও এই টাকা পাওয়ার জন্য আপনাকে বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে। আজকে প্রতিবেদনা রইল সেই বিষয়ে বিস্তারিত তথ্য।
অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পেতে গেলে জরুরি এই শর্তগুলি (Annapurna Bhandar)
অন্নপূর্ণা ভাণ্ডারের মহিলাদের প্রতি মাসে তিন হাজার টাকা করে দাওয়াই শুরু হয়ে গিয়েছে। তবে এই টাকা ডিবিটির মাধ্যমে সরাসরি মহিলাদের আধার কার্ডের সঙ্গে যুক্ত ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকার রূপতে শুরু করেছে। আর এই সুবিধা ২৫ বছর থেকে ৬০ বছর বয়সী সব মহিলারাই পাবেন। তবে যাদের লক্ষ্মীর ভান্ডার ছিল সেই সব প্রাপকের আলো লক্ষ্যের ভান্ডার থেকে অন্নপূর্ণা যোজনার স্থানান্তরিত হয়ে যাবেন বলেও জানা গিয়েছে। তাদেরকে আর নতুন করে আবেদন করতে হবে না।

আরও পড়ুন: ১৬ ঘণ্টার জন্য স্তব্ধ যান চলাচল, দ্বিতীয় হুগলি সেতু বন্ধের দিন জানাল কলকাতা পুলিশ
ভেরিফিকেশনের পরেই তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। এছাড়াও যতদিন পর্যন্ত না স্থানান্তরিত হচ্ছে ততদিন পর্যন্ত ওই মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন। এছাড়াও যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকার জন্য আবেদন করেননি তারা ওই নতুন যোজনা আবেদন করতে পারবেন। নতুন ভাবে আবেদনকারীর ফর্ম এলাকার বিডিও অথবা মহকুমার শাসক যাচাই করা হবে।
এরপর সেই তালিকা জেলাশাসকের অনুমোদনের জন্য পাঠানো হবে। তারপর কলকাতা পুরো সবার আওতাধীন এলাকা গুলি এই প্রক্রিয়াটি পুরো আধিকারিকদের দ্বারা সম্পূর্ণ করা হবে। পাশাপাশি জেলাগুলির ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা শাসকগণ ও কলকাতা পূরণীগম এলাকার ক্ষেত্রে কলকাতা পৌর নিগমের কমিশনার অনুমোদনকারী কর্তৃপক্ষ হিসাবে দায়িত্ব পালন করবেন।
তবে বলে রাখা ভালো লক্ষীর ভাণ্ডারের পেতেন বলেই যে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন তা কিন্তু নয়। কারণ আপনার পরিবারের কেউ যদি কেন্দ্র বা রাজ্য সরকারের অধীনে কোনও স্থায়ী চাকরি করেন, নিয়মিত বেতন বা পেনশন পান বা কোনও স্ট্যাটুয়েটরি বডি, সরকারি উদ্যোগ, পঞ্চায়েত, পৌর সংস্থা, কোনও স্থানীয় সরকারি সংস্থা অথবা রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক বা অশিক্ষক কর্মী হিসাবে কাজ করেন তাঁরা কোনও ভাবেই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করতে পারবেন না।
এছাড়াও আয়কর দিলে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না। তবে লক্ষীর ভাণ্ডারের টাকা পেতেন এমন মৃত, শিফটেড,ডিলিটেড বা অনুপস্থিত ভোটাররা রয়েছেন, যারা এসআইআরে চিহ্নিত হয়েছেন তাঁরা টাকা পাবেন না। পাশাপাশি সুবিধাভোগী SIR ট্রাইব্যুনালে আপিল করেছেন অথবা ‘নাগরিকত্ব (সংশোধন) আইন’-এর অধীনে আবেদন করেছেন, তাঁদের আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত টাকা পাবেন। একইভাবে, মৃত এবং স্থানান্তরিত সুবিধাভোগীদের নাম ভবিষ্যতে নিয়মিতভাবে তালিকা থেকে নাম বাদ যাবে (Annapurna Bhandar)।














