লক্ষ্মীর ভাণ্ডারের গ্রাহকদের জন্য বড় আপডেট, কারা পাবেন না নতুন প্রকল্পের টাকা?

Published on:

Published on:

Annapurna Bhandar who will not receive the ₹3,000 from the
Follow

বাংলা হান্ট ডেস্ক: বিধানসভার নির্বাচনে বঙ্গে সরকার পরিবর্তন হয়েছে। ‌ আপাতত বঙ্গে রয়েছে বিজেপি সরকার। তবে এ বিজেপি সরকার আসার পর লক্ষীর ভাণ্ডার নিয়ে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। কারণ বিজেপি সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী অন্নপূর্ণা ভাণ্ডারে (Annapurna Bhandar) তিন হাজার টাকা করে পাবেন সকল মহিলারা। তবে বর্তমানে এই তিন হাজার টাকা পাওয়া নিয়ে সকলের মধ্যে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। সেই প্রশ্নের সমাধানে একাধিকবার সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে। তবে তারপরও নানা রকমের প্রশ্ন মনে উঁকি দিচ্ছে।

কারা পাবেন না অন্নপূর্ণা ভাণ্ডারের ৩ হাজার টাকা (Annapurna Bhandar)

বিধানসভার নির্বাচনে বিজেপি সরকার রাজ্যে আসার পর একের পর এক কাজ করছেন। পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য অবশেষে খুশির খবর নিয়ে আসলো রাজ্য সরকার। কারণ বুধবার নবান্ন আনুষ্ঠানিকভাবে নতুন অন্নপূর্ণা ভাণ্ডারের (Annapurna Bhandar) আবেদনের পত্র প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে এই প্রকল্পের রূপরেখা ও আবেদনে যাবতীয় নিয়মাবলী স্পষ্ট করে দেওয়া হবে।

Annapurna Bhandar who will not receive the ₹3,000 from the আরও পড়ুন: আজ কলকাতায় ১ লিটার পেট্রোল ও ডিজেলের দাম কত? জেনে নিন বিস্তারিত

তবে অনেকেরই মনে একটু প্রশ্ন জাগছে লক্ষীর ভাণ্ডারে যে সকল মহিলারা পেতেন তারা আদৌ অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন কিনা। আবার কেউ কেউ এটা জিজ্ঞেস করতে চাইছেন লক্ষীর ভাণ্ডার না পেলে কি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাওয়ার সুযোগ থাকবে কিনা। আজকের প্রতিবেদনে সেই বিষয়ে রইল তথ্য।

এই নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করা হয়ে গিয়েছে। ‌ সেই বিজ্ঞপ্তি অনুযায়ী বেশ কিছু নাম বাদ পড়বে। যেখানে বাদ পড়বে- মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার, বাদ পড়া ভোটার এবং SIR-২০২৬ চলাকালীন চিহ্নিত অনুপস্থিত ভোটারদের নাম লক্ষ্মীর ভাণ্ডারে থাকলেও তা সোজাসুজি অন্নপূর্ণা ভাণ্ডারে স্থানান্তরিত হবে না।

এছাড়াও, SIR-এর ছাড়াও খসড়া তালিকা প্রকাশের পর দ্বিতীয় তালিকায় বাদ পড়া ভোটার, শুনানির পর বাদ পড়া ভোটার, ভোটার স্লিপ বিতরণের সময় মৃত, স্থানান্তরিত বা বাদ পড়া হিসাবে চিহ্নিত হয়েছেন যে সব ভোটার, তাদের নামও লক্ষ্মীর ভাণ্ডারে থাকলেও তা অন্নপূর্ণা ভাণ্ডারে স্থানান্তরিত হবে না।

তবে একইভাবে নতুন আবেদনকারীদের আবেদন করতে হবে। এদিকে এরইমধ্যে আজ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য বুধবার একটিফর্ম পাবলিশ করা হবে। যেখানে এনরোলমেন্ট যত তাড়াতাড়ি করবেন তত বেনিফিট মিলবে। এই প্রকল্পের প্রক্রিয়া শুরু হবে কাল থেকে। যতক্ষণ না অ্যাকাউন্টে টাকা যাচ্ছে ততদিন পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার চলতে থাকবে (Annapurna Bhandar)।