‘অন্নপূর্ণা’র তৃতীয় কিস্তির টাকা কবে ঢুকবে? প্রকাশ্যে বড় আপডেট

Published on:

Published on:

Annapurna Yojana 3rd Installment Update
Follow

বাংলা হান্ট ডেস্কঃ অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) তৃতীয় কিস্তির টাকা নিয়ে রাজ্যের বহু মহিলার মধ্যে এখন অপেক্ষা বাড়ছে। জুলাই মাসে দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার পর অনেকেই জানতে চাইছেন, অগাস্টে তাঁদের অ্যাকাউন্টে আবার ৩০০০ টাকা আসবে কি না। এরই মধ্যে বিভিন্ন জায়গায় আবেদন ও নথি যাচাইয়ের কাজ চলছে। ফলে কারা টাকা পেতে পারেন, তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) তৃতীয় কিস্তির টাকা কবে ঢুকবে?

জুলাই মাসে এক কোটিরও বেশি মহিলা অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছেন। তবে বহু আবেদন এখনও যাচাইয়ের পর্যায়ে রয়েছে। আবার কিছু আবেদন বাতিলও হয়েছে। তাই অগাস্টে তৃতীয় কিস্তির টাকা কারা পাবেন, সেই প্রশ্ন এখন অনেকের মনে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, বর্তমানে বাড়ি বাড়ি গিয়ে আবেদনকারীদের তথ্য ও নথি খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে যাঁরা আবেদন করেও এখনও টাকা পাননি, তাঁদের নথিপত্র নতুন করে যাচাই করা হচ্ছে। এই কাজে অঙ্গনওয়াড়ি কর্মীরাও যুক্ত রয়েছেন।

অনেক আবেদনকারীর স্ট্যাটাসে এখন ‘Under Enquiry’ বা ‘Rejected’ দেখা যাচ্ছে। এই ধরনের আবেদনগুলিও খতিয়ে দেখা হচ্ছে। যাচাই প্রক্রিয়া শেষ হলে অনেকের স্ট্যাটাস পরিবর্তন হতে পারে বলে জানানো হয়েছে। তবে যাঁরা প্রকল্পের শর্ত পূরণ করতে পারবেন না, তাঁদের টাকা পাওয়ার সম্ভাবনা নেই। সরকারি সূত্রের দাবি, এখনও বহু আবেদনের যাচাই কাজ চলছে। কোথাও কোথাও কিছু প্রযুক্তিগত ও প্রক্রিয়াগত সমস্যাও রয়েছে। সেই সব সমস্যা মিটে গেলে যোগ্য আবেদনকারীদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হবে।

জুন মাস থেকে শুরু হওয়া আবেদন জমার প্রক্রিয়া মোট ৯০ দিন চলবে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জমা দিতে হবে। এরপর নথি যাচাই সম্পূর্ণ হলে নতুন আবেদনকারীরাও প্রকল্পের সুবিধা পেতে পারেন। জানা গিয়েছে, নথি যাচাইয়ের কাজ ৩০ অগাস্ট পর্যন্ত চলবে। নিজের আবেদনের বর্তমান অবস্থা জানতে সোশ্যাল সিকিউরিটি পোর্টালে লগ ইন করা যাবে। নাম, আধার নম্বর এবং মোবাইল নম্বর দিয়ে লগ ইন করার পর ওটিপি যাচাই করলেই স্ট্যাটাস দেখা যাবে।

যদি ‘Under Enquiry’ লেখা থাকে, তাহলে বুঝতে হবে আবেদন এখনও যাচাইয়ের মধ্যে রয়েছে। আর ‘Payment Processing’ দেখালে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে ধরে নেওয়া যেতে পারে। তবে ‘Rejected’ দেখালে সেই আবেদন থেকে টাকা পাওয়া যাবে না।

কোনও সমস্যা হলে বা টাকা না পেলে রাজ্য সরকারের হেল্পলাইন নম্বর 8282082820-এ যোগাযোগ করা যাবে। সোমবার থেকে শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই পরিষেবা পাওয়া যাবে। এছাড়া asap@wb.gov.in ই-মেল আইডিতেও অভিযোগ বা প্রশ্ন পাঠানো যাবে।

আরও পড়ুনঃ SSC-র বিজ্ঞপ্তির পরই নতুন জট! নথি যাচাইয়ের দিন নিয়েই উদ্বেগে ‘যোগ্য’ শিক্ষকরা

প্রশাসনের তরফে অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) সংক্রান্ত একটি পৃথক ওয়েবসাইটও তৈরি করা হয়েছে। সেখানে ব্লক ও গ্রাম পঞ্চায়েতভিত্তিক উপভোক্তাদের তথ্য দেখা যাবে। যাচাই প্রক্রিয়া শেষ হওয়ার পর যোগ্য আবেদনকারীদের অ্যাকাউন্টে পর্যায়ক্রমে টাকা পাঠানো হবে বলে জানানো হয়েছে।