অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে আপ্লুত, মন্ত্রী ইন্দ্রনীল খাঁ-কে ধন্যবাদ জানাতে বিরাট উদ্যোগ মহিলাদের

Published on:

Published on:

annapurna yojana(95)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতিশ্রুতি মতো অন্নপূর্ণা যোজনা পেয়ে উপকৃত হচ্ছেন বাংলার মহিলারা। সেপ্টেম্বর মাসে দেড় কোটিরও বেশি, অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা। এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)। ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনেই অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকতে শুরু করেছে রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে। সেই টাকা পেয়ে বেজায় খুশি বেহালা পশ্চিম বিধানসভার অন্নপূর্ণারাও।

অন্নপূর্ণা বদলেছে বেহালার চিত্র | Annapurna Yojana

মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, যোগ্য কোনও মহিলা অন্নপূর্ণা যোজনা থেকে বাদ যাবেন না। সেপ্টেম্বরে আরও ১০ লক্ষ উপভোক্তাও বেড়েছে। প্রতিশ্রুতি মতো অন্নপূর্ণা ভাণ্ডারে ৩ হাজার টাকা অ্যাকাউন্টে ঢুকতেই বেহালা পশ্চিম বিধানসভার মহিলারা বিধায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীল খাঁর অফিসে পৌঁছে যান বিধায়ককে ধন্যবাদ জানাতে।

বিজেপি সরকারের অন্নপূর্ণা যোজনা প্রকল্পের দ্বারা উপকৃত বেহালার মহিলারাও। তারা রাজ্যের মন্ত্রী তথা বিধায়কের সঙ্গে ছবি তোলার পাশাপাশি ফুলের তোড়া, মিষ্টি দিয়ে তাঁকে সংবর্ধনা জানান, উত্তরীয় পরিয়ে দেন। আনন্দে বিজেপি সরকার ও শুভেন্দু অধিকারীর সমর্থনে স্লোগান তোলেন মহিলারা। অনুষ্ঠানের শেষে বিধায়কও মহিলাদের হাতে মিষ্টি তুলে দেন। অন্নপূর্ণা যোজনাকে ঘিরে বিধায়কের দফতরে এদিন অন্যরকম ছবি দেখা যায়।

বিধায়ক বলেন, “নির্বাচনের পূর্বে বিজেপি পরিষ্কার বলেছিল এ রাজ্যের বোনেদের সম্মান দিতে তিন হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেব। সেই মতোই অন্নপূর্ণা যোজনার টাকা পৌঁছে যাচ্ছে। শুভেন্দু অধিকারী যে কথা বলেন সেটা রাখেন।” একইসাথে আগের দুই সরকারকে তোপ দেগে তিনি বলেন, “পশ্চিমবঙ্গকে লুটেছে ওরা, অর্থনৈতিক ভাবে পিছিয়ে দিয়েছে, শিল্প বন্ধ করেছে, বিনিয়োগ নেই। এমতাবস্থায় সরকার সবটা চেষ্টা করছেন সব প্রতিশ্রুতিকে বাস্তবে পরিণত করা।”

Annapurna Yojana

আরও পড়ুন: করম পরব ঘিরে পুরুলিয়ায় বিরাট জমায়েত, মুখ্যমন্ত্রীর ঘোষণার দিকে তাকিয়ে কুড়মি সমাজ

অন্নপূর্ণা দিবসে মুখ্যমন্ত্রী জানান, দেড় কোটিরও বেশি, অ্যাকাউন্টে অন্নপূর্ণার টাকা ট্রান্সফার হয়েছে। প্রায় ১ কোটি ৬০ লাখের কাছাকাছি। আরও যারা বাকি আছেন, তাঁদের প্রত্যেককে, বাছাই করে, প্রত্যেকের অ্যাকাউন্টে, অ্যাকাউন্ট টান্সফার হয়ে যাবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। যদিও এখনও লক্ষ লক্ষ উপভোক্তা অন্নপূর্ণা যোজনা থেকে বঞ্চিত। যোগ্য হয়েও সরকারি টাকা মেলেনি বলে অভিযোগ। যা নিয়ে দিকে দিকে বিক্ষোভের পরিস্থিতি।