অন্নপূর্ণা যোজনা সহ সরকারি প্রকল্পে টাকা বাড়াবে সরকার? মুখ্যমন্ত্রী বললেন, যদি রিভিনিউ বাড়ে আরও…

Published on:

Published on:

annapurna yojana(108)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ জনপ্রিয়তার শীর্ষে রাজ্য সরকারের প্রকল্প অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana)। প্রতিশ্রুতি মতো চলতি মাসে এর প্রাপক সংখ্যা দেড় কোটিরও বেশি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, সকল যোগ্য উপভোক্তাই ভেরিফিকেশনের পর প্রকল্পের সুবিধা পাবেন। মাসে মাসে মাসে ৩০০০ টাকা পেয়ে বেজায় খুশি উপভোক্তারা। এরই মধ্যে এই প্রকল্প নিয়ে বড় কথা শোনা গেল মুখ্যমন্ত্রীর মুখে।

অন্নপূর্ণা যোজনা নিয়ে বার্তা | Annapurna Yojana

জুন মাস থেকে রাজ্যে শুরু হয়েছে অন্নপূর্ণা প্রকল্পের আওতায় সুবিধা প্রদান। সম্প্রতি বর্ধমানের জনসভা থেকে এই প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “অন্নপূর্ণা যোজনাতে এই জেলায় ২৫ থেকে ৬০, মহিলা, দিদি, বোনেরা, আবেদন করেছিলেন ১২ লাখ ৩৮ হাজার ৭৮১ জন।এর মধ্যে প্রাথমিকভাবে অ্যাপ্রুভ হয়েছে, ১১ লক্ষ ৫৬ হাজার, ৩৩২ জন। কয়েকজন আন্ডার প্রসেস আছে। রিজেক্ট হয়েছে ১৭ হাজার ৪৫ জন। ভেরিফিকেশন পেন্ডিং, ১০ হাজার ৭১৪। টোটাল আমাদের ক্রেডিট হয়েছে, ৯ লাখ ৫২ হাজার ৩৩১।”

মুখ্যমন্ত্রী জানান, অন্নপূর্ণা যোজনার বাকি যোগ্য প্রাপকরা অক্টোবর মাসের মধ্যে টাকা পেয়ে যাবেন। একই সাথে বর্ধমানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, “দু’হাত ভরে আশীর্বাদ করুন। আমরা ইতিমধ্যে বালি ঘাটগুলিকে নিলাম করতে বলেছি। আগে পাঁচটা সরকারি ঘাট ছিল। পাঁচশোটা অবৈধ ঘাট ছিল। এখান থেকে টাকা তুলে ক্যামাক স্ট্রিটে পৌঁছে দিত। ৭৫/২৫ ভাগে চলত। চলবে না। ভোটের আগে বালি জমা করে রেখেছিল। আবার জিতব আবার বালি তুলব। ডিএম ম্যাডাম আমি দায়িত্ব নেওয়ার পর আমাকে জিজ্ঞেস করল, স্যার এই বালিগুলো কী করব। আমি বললাম অকশন করুন। ওকশন করে আপনারা সরকারি রেভিনিউ সরকারের ঘরে পাঠান। একটাই শুধু ঢিপি অকশন করেছে। এই বর্ধমান শহরের গায়ে। ১৩ কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকারের রেভিনিউ এসেছে।”

Annapurna Yojana(73)

আরও পড়ুন: শুক্রে জোর বৃষ্টি দক্ষিণবঙ্গের ৫ জেলায়! শনিবার থেকে ফের আবহাওয়ার উন্নতির পূর্বাভাস

মুখ্যমন্ত্রী বলেন, “সব ঘাটগুলোকে আমরা এনভাইরনমেন্ট ক্লিয়ারেন্স নিয়ে অকশন করে দিন যাতে এই টাকা চুরি না হয়। এই টাকা দিয়ে হসপিটাল, স্কুল, রাস্তা আরও অন্নপূর্ণা, আরও আবাস, বার্ধক্য…৫০০ টাকা বাড়িয়েছি আমরা বিধবা ভাতাতে ৫০০ বাড়িয়েছি। আরও যদি রিভিনিউ বাড়ে আরও বাড়াব।” যদিও সরাসরি অন্নপূর্ণা যোজনা নিয়ে কিছু বলেননি তিনি। একাধিক প্রকল্পের কথা উল্লেখ করে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে ওয়াকিবহাল মহলের মত, যেভাবে দিন দিন অন্নপূর্ণা যোজনার জনপ্রিয়তা বেড়ে চলেছে, ভবিষ্যতে গিয়ে রাজ্যের আর্থিক পরিস্থিতি, সবদিক বিবেচনা করে এই প্রকল্পে আর্থিক সহায়তা বাড়াতেও পারে সরকার।