বাংলা হান্ট ডেস্কঃ প্রতিশ্রুতি মতোই বুধবার অন্নপূর্ণা যোজনা নিয়ে সুখবর। অফলাইনের পর অনলাইনেও চলছে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) ফর্ম ফিল-আপ প্রক্রিয়া। টানা তিন মাস আবেদন করা যাবে অন্নপূর্ণায়। এরই মধ্যে টাকা ঢুকতে শুরু করল উপভোক্তাদের অ্যাকাউন্টে। বুধবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানান, ২৯ লক্ষ ২৫ হাজার ৭৬৯ জনের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রকল্পের টাকা ঢুকবে।
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর | Annapurna Yojana
এদিন নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী বলেন, গতকাল থেকে অনলাইনে অন্নপূর্ণা যোজনার ফর্মের ফল-আপ শুরু হয়েছে। আজ অনলাইনে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া শুরু হয়েছে। তবে অন্নপূর্ণার ১২ পাতার ফর্ম-ফিল আপ নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে। ১২ পাতার ফর্মে আবেদনকারীর গুচ্ছ গুচ্ছ তথ্যের পাশাপাশি পরিবারের সকল সদস্যেরও তথ্য চাওয়া হয়েছে। এই নিয়ে চিন্তায় পড়েছেন সাধারণ মানুষজন। কেন এত দীর্ঘ ফর্ম সেই নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন আবেদনকারীরা।
এই প্রসঙ্গেই এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, প্রথমে মনে হয়েছিল কোনও ফর্ম লাগবে না। কিন্তু যাচাই পর্বে দেখা যায়, এসআইআরের পর যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে, তারাও এর আগের সরকারের থেকে নানা প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন। হাজার হাজার ভুয়ো অ্যাকাউন্টে সরকারি প্রকল্পের টাকা জমা পড়েছিল। তাই নতুন করে ফর্ম আনতে হয়েছে।

আরও পড়ুন: বিদেশেও শান্তিরক্ষায় অসামান্য সাফল্য! ৫৬৫ জন ভারতীয় সেনাকে পুরস্কৃত করল রাষ্ট্রসংঘ
সম্প্রতি ফর্ম সংক্রান্ত কোনও গুজবে কান দেওয়ার দরকার নেই বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ফর্ম নিয়ে ধোঁয়াশা কাটাতে শুভেন্দু অধিকারী বলেছেন, ‘‘আগামী বুধবার আমরা অন্নপূর্ণা যোজনার প্রথম পর্যায়ের টাকা উপভোক্তাদের ব্যাঙ্কে পাঠাব। প্রত্যেকের বাড়িতে ফর্ম পূরণের জন্য লোক যাবে। আপনাদের ফর্ম তাঁরাই পূরণ করিয়ে দেবেন। কোনও গুজবে কান দেবেন না।’’













