পুজোর আগেই কমল অন্নপূর্ণা যোজনা নিয়ে চিন্তা! মুখ্যমন্ত্রীর এক ঘোষণায় স্বস্তিতে হাজারও মহিলা

Published on:

Published on:

Annapurna Yojana latest update from CM Suvendu Adhikari ahead of Durga Puja
Follow

বাংলা হান্ট ডেস্কঃ অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) শুরু হয়েছে সবে চার মাস। এর মধ্যেই মেগা হিট হয়ে গিয়েছে বিজেপি সরকারের এই প্রকল্প। এবার আসন্ন নন্দীগ্রাম উপনির্বাচনের প্রচারে গিয়ে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাতে চিন্তা দূর হয়েছে টাকা না পাওয়া অনেক মহিলার।

পুজোর আগেই অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা | (Annapurna Yojana)

শুক্রবার থেকে শুরু হওয়া সেবা সেতু ক্যাম্পে অন্নপূর্ণা যোজনা সহ একাধিক প্রকল্পে আবেদন করা যাচ্ছে। পাশাপাশি এখনও টাকা না পাওয়া অনেক মহিলাও সেখানে যোগাযোগ করছেন। এই আবহে এখনও টাকা না পাওয়া যোগ্য মহিলাদের আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বললেন, ভেরিফিকেশন ও প্রসেস প্রায় শেষের পথে। একজনও বঞ্চিত হবেন না।

আরও পড়ুনঃ অক্টোবরের পর নভেম্বরেও লম্বা ছুটি! ১১ দিন বন্ধ থাকবে অফিস-কাছারি, রইল সরকারি কর্মীদের হলিডে লিস্ট

গতকাল নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের সমর্থনে প্রচারে গিয়েছিলেন শুভেন্দু। বিরুলিয়া মহেশ্বর বাজার এলাকায় আয়োজিত সভা থেকে তিনি বলেন, “এখনও অবধি রাজ্যে ১ কোটি ৫৮ লক্ষ ও নন্দীগ্রামে ৭০ হাজার ৩০০ জন দিদি বোনকে অন্নপূর্ণা যোজনা দেওয়া হয়েছে। বাকি যারা যারা যোগ্য আছেন, তাঁদেরও টাকা দেওয়া হবে। ভেরিফিকেশন ও প্রসেস সম্পন্ন হওয়ার পথে। একজনকেও বঞ্চিত করা হবে না।“

এছাড়া গতকাল পিএম কিষাণ যোজনা, আবাস যোজনা সহ আরও বেশ কয়েকটি সরকারি প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আমি আগেই বলেছি, প্রান্তিক মানুষ, অর্থনৈতিকভাবে দুর্বল মানুষের পরিবার যাতে নানা প্রকল্পের মাধ্যমে ১২ হাজার থেকে ১৫ হাজার টাকা পান, আমরা ধীরে ধীরে সেই ব্যবস্থা করতে চলেছি। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও দিব্যাঙ্গ ভাতা ৫০০ টাকা করে বাড়ানো হয়েছে। পিএম কিষাণ যোজনা ৬ হাজারের বদলে ৯ হাজার টাকা দেওয়া হবে। কৃষক বন্ধুর ভেরিফিকেশন হলে তাঁরাও টাকা পেয়ে যাবেন। আবাস যোজনায় দ্বিতীয় কিস্তির ৬০ হাজার টাকা হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে রাজ্যে ৫৪ লক্ষ ও আপনাদের আরও ১৩,৭০০ জন আবাস যোজনার ঘর পাবেন।“

annapurna yojana(109)

রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরেই অন্নপূর্ণা যোজনা চালু হয়েছে। ইতিমধ্যেই এই প্রকল্পের চারটি কিস্তি দিয়ে দিয়েছে রাজ্য সরকার। এবার অক্টোবরের কিস্তি ছাড়ার আগেই টাকা না পাওয়া আবেদনকারীদের আশ্বস্ত করে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।