অন্নপূর্ণা যোজনার যাচাই প্রক্রিয়ায় বাধা! কেন আপত্তি অঙ্গনওয়াড়ি কর্মীদের?

Published on:

Published on:

Annapurna Yojana new controversy over
Follow

বাংলা হান্ট ডেস্ক: যারা এখনো অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা পাইনি, তাদের অনেকেই কাঠগড়ায় তুলেছেন তাদেরকে। সে কারণ অন্নপূর্ণা যোজনা ফর্মের পুনরায় ভেরিফিকেশনের কাজের থেকে অব্যাহত সহ একাধিক দাবি তুলে মঙ্গলবার আরামবাগে এসডিও ও বিডিও অফিসের ডেপুটেশন জমা দিল ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার এন্ড হেল্প ইউনিয়ন। একই সঙ্গে মা ও শিশুদের খাদ্যের গুণমান বাড়াতে অর্থ বরাদ্দ ও বকেয়া ডিম ও শাক সবজির একাধিক দাবিতে এই দিন মিছিল করেন তারা।

অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন বিতর্ক (Annapurna Yojana)

এদিন আরামবাগ এসডিপিও অফিস থেকে পদযাত্রা করে এসডিও ও বিডিও অফিসে পৌঁছান অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। শেষে প্রশাসনের কর্তাদের কাছে স্মারকলিপিও জমা দেন। ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এন্ড হেল্পার্স ইউনিয়নের সদস্যদের অভিযোগ, অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) ফর্মের পুন ভেরিফিকেশনের সময় কোনও সরকারি আধিকারিক উপস্থিত থাকেন না।

 

  Annapurna Yojana new controversy over

আরও পড়ুন: দ্বাদশ সাপ্লিমেন্টারি অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু, কবে পরীক্ষা জানুন CBSE এর

পাশাপাশি এই মিছিল থেকেই এক মহিলা বলেন, “এখন তো আমাদের দিয়ে অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশনের মতো গুরুত্বপূর্ণ কাজ করানো হচ্ছে। আমরা কাজ করব না সেটা বলছি না। কিন্তু আমরা চাই আমাদের সঙ্গে সরকারি কোনও আধিকারিক থাকুক।”

এছাড়াও এদিনের ডেপুটেশনে কর্মস্থলে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে মা ও শিশুদের জন্য খাদ্যের মানোন্নয়ন এবং সেই লক্ষ্যে বরাদ্দ অর্থ বৃদ্ধির দাবিও জানানো হয়।

এখন সংগঠনের প্রতিনিধিদের দাবি, দীর্ঘদিন ধরে এই সমস্যাগুলি প্রশাসনের নজরে আনা হলেও এখনও স্থায়ী সমাধান মেলেনি। তাই কর্মীদের স্বার্থ রক্ষা এবং পরিষেবার মান আরও উন্নত করতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে (Annapurna Yojana)।