বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের মহিলা মহলে ব্যাপক সাড়া ফেলেছে বিজেপি সরকারের অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana)। ইতিমধ্যেই প্রায় দেড় কোটি মহিলার কাছে এই প্রকল্পের (Government Scheme) সুবিধা পৌঁছে গিয়েছে। এবার সেই অন্নপূর্ণা যোজনা নিয়েই বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাতে দূর হয়েছে লক্ষ লক্ষ মহিলার চিন্তা।
অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর | (Annapurna Yojana)
বর্তমানে অন্নপূর্ণা যোজনার সেপ্টেম্বরের কিস্তির অপেক্ষায় রয়েছেন রাজ্যের মহিলারা। এই মাসে কবে টাকা ঢুকবে সেই নিয়ে বিস্তর জল্পনা কল্পনা চলেছে। অবশেষে সেসবে ইতি টেনে মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছেন, আগামী ১৭ সেপ্টেম্বর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন থেকে যোগ্য সুবিধাভোগীদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে। ওই দিনই রাজ্য ব্যাপী অন্নপূর্ণা দিবস পালন করা হবে বলেও জানিয়েছেন তিনি।
আরও পড়ুনঃ উপনির্বাচনে মমতার হাতেই জোড়াফুল প্রতীক! ফের কমিশন তলব করতেই বিরাট দাবি কালীঘাট তৃণমূলের
এছাড়া রাজ্যের জেলায় জেলায় এমন অনেক মহিলা আছেন যারা এই প্রকল্পে এখনও আবেদন করতে পারেননি। তাঁদের জন্যেও স্বস্তির খবর দিয়েছেন শুভেন্দু। তিনি জানিয়েছেন, অন্নপূর্ণা যোজনা সহ অন্য কোনও সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য হওয়া সত্ত্বেও যারা এখনও নাম নথিভুক্ত করতে পারেননি, তাঁরা ফের আবেদনের সুযোগ পেতে চলেছেন।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী নভেম্বর ডিসেম্বর মাসে ফের রাজ্যে জনকল্যাণ শিবিরের আয়োজন করা হবে। সেই সময় অন্নপূর্ণা যোজনা সহ অন্যান্য নানা সরকারি প্রকল্পে আবেদন করা যাবে। অর্থাৎ এখনও যেসব মহিলা অন্নপূর্ণা যোজনায় আবেদন করতে পারেননি, তাঁদের জন্য এটা একটা দারুণ সুযোগ।

তৃণমূল আমলের লক্ষ্মীর ভাণ্ডারের জায়গায় অন্নপূর্ণা যোজনা চালু করেছে বিজেপি সরকার। নতুন প্রকল্পে আর্থিক সহায়তার পরিমাণ একধাক্কায় দ্বিগুণ করে দেওয়া হয়েছে। এতে মহিলাদের অনেকটা সুবিধা হচ্ছে। এবার এই প্রকল্প নিয়েই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তাতে রাজ্যের লক্ষ লক্ষ মহিলার চিন্তা কমতে পারে।












