‘যোগ্য’ হয়েও এখনও অন্নপূর্ণা যোজনা পাননি? ৩০০০ টাকা পেতে যোগাযোগ করুন এই নম্বরে

Published on:

Published on:

annapurna yojana(82)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ পর পর তিনমাস বাংলার মহিলাদের অ্যাকাউন্টে ঢুকেছে অন্নপূর্ণা যোজনার টাকা। তবে সকলে যে পেয়েছেন তেমনটা নয়। এখনও লক্ষ লক্ষ মহিলা পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকার অপেক্ষায় বসে রয়েছেন। গত মাসে সরকারি প্রকল্পের ৩ হাজার টাকা ১ কোটির বেশি মহিলার অ্যাকাউন্টে ঢুকলেও এখনও অনেকে যোগ্য হলেও কোনো টাকা পাননি বলে অভিযোগ। সামনেই দুর্গাপুজো। তার আগে কী টাকা মিলবে? চিন্তায় আবেদনকারীরা।

‘যোগ্য’ উপভোক্তা হয়েও অন্নপূর্ণা যোজনা মেলেনি, অভিযোগে তোলপাড় রাজ্য | Annapurna Yojana

জুন বা জুলাইয়ে ‘অন্নপূর্ণা যোজনা’র ফর্ম জমা দিয়েও টাকা ঢোকেনি। সরকারের সমস্ত শর্ত মেনে ফর্ম ফিলাপ করে ‘যোগ্য’ হয়েও বঞ্চিত রয়েছেন! এবার কী করবেন? জেনে নিন। ভাতা পেতে পেমেন্ট সংক্রান্ত কোনও সমস্যা হলে বা টাকা না ঢুকলে সরকারের কয়েকটি হেল্পলাইন নম্বর ও ইমেলে যোগাযোগ করতে পারেন।

যদিও পরামর্শ দেওয়া হচ্ছে, হেল্পলাইন নম্বর ও ইমেলে যোগাযোগ করার আগে অফিসিয়াল পোর্টালে গিয়ে যাচাই করে নিতে। আবেদনকারীদের সুবিধার্থে জানিয়ে রাখি, সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট হেল্পলাইন (টোল-ফ্রি) নম্বর হল – 1800-345-5505। সিএম কানেক্ট গ্রিভান্স সেল নম্বর – 1971 / 1800-3456-851।

নোডাল ডিপার্টমেন্ট ডেস্ক লাইন নম্বর – 033-23341563। হোয়াটসঅ্যাপ 82820 82820।সাধারণ হেল্পলাইন নম্বর: 1800-345-5555 / 1800-345-5505। ইমেল: contact@annapurnabhandarwb.com। ইমেল আইডি- asap@wb.gov.in।

আবেদনকারীদের জন্য প্রতিসোমবার থেকে শনিবার সকাল ৯টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত সুযোগ থাকবে যোগাযোগ করার। এই সময়ের মধ্যেই ফোন করে অভিযোগ জানানো যাবে। আপনার নাম অন্নপূর্ণা ভাণ্ডারে নথিভুক্ত আছে কি না তা https://www.govtschemes.in/west-bengal-annapurna-bhandar-scheme এই লিঙ্কে ক্লিক করে জেনে নিতে পারবেন বাড়িতে বসেই।

annapurna yojana(80)

আরও পড়ুন: DA দিয়েও ফের টাকা কেটে নেওয়া হচ্ছে! মহার্ঘ ভাতা নিয়ে বিস্ফোরক অভিযোগ মলয় মুখোপাধ্যায়ের

স্ট্যাটাস চেক করতে প্রথমে নিজের রাজ্য বেছে নিয়ে স্ক্রল করে Annapurna Bhandar Scheme Official Portal Link অপশনে ক্লিক করতে হবে। এরপর https://socialsecurity.wb.gov.in/login পেজটি আসলে Track Application Status-এ ক্লিক করে নিজের নাম নথিভুক্ত আছে কিনা, থাকলে তা কোন পর্যায়ে রয়েছে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা তা দেখে নিতে পারবেন।

অন্য কোনো সমস্যা ফেস করলে BDO অফিস অথবা পুরসভা কার্যালয়ে যোগাযোগ করে নিতে পারেন। এছাড়া পোর্টালে অভিযোগ জানানোর ব্যবস্থা থাকলে সংশ্লিষ্ট Grievance Redressal এর মাধ্যমে অনলাইনে অভিযোগও জানাতে পারেন।