‘২৪০ আসন ছুঁতে পারে তৃণমূল!’ রেকর্ড ভোটে বড় ইঙ্গিত কেষ্টর

Published on:

Published on:

Anubrata Mondal Sees TMC Near 240 Seats After Massive Poll Turnout
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বাংলার বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটে এ বার নজির গড়েছে ভোটের হার। ৯০ শতাংশ পেরিয়ে যাওয়া এই ভোটকে ঘিরে রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে। এই আবহেই তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ফের বড় দাবি করেছেন। তাঁর মতে, এত বেশি ভোট পড়া তৃণমূলের পক্ষেই যাবে এবং আসন সংখ্যা ২৪০-এর কাছাকাছি পৌঁছতে পারে।

ভোটের হার দেখে তৃণমূলের জয়ের প্রেডিকশন করলেন অনুব্রত (Anubrata Mondal)

বীরভূমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) বলেন, এমন ভোট তিনি আগে কখনও দেখেননি। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রথম দফায় ভোট পড়েছে ৯১ শতাংশেরও বেশি। ২০১১ সালে যেখানে ভোটের হার ছিল ৮৪.৩৩ শতাংশ, সেখানে এ বার সেই রেকর্ডও ভেঙে গেছে। এই বিপুল ভোটের হার দেখেই নিজের আগের হিসাব বদলাচ্ছেন অনুব্রত।

আগে অনুব্রত (Anubrata Mondal) বলেছিলেন, তৃণমূল ২৩০-২৩৫টি আসন পেতে পারে। কিন্তু এখন তাঁর মনে হচ্ছে, সংখ্যাটা আরও বাড়তে পারে। তিনি বলেন, “দেখে মনে হচ্ছে ২৪০-ও হয়ে যেতে পারে।” একই সঙ্গে এসআইআর নিয়ে আবারও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। অনুব্রতের অভিযোগ, বয়স্ক মানুষদের অকারণে লাইনে দাঁড় করিয়ে সমস্যায় ফেলা হয়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে এবং তার প্রভাব ভোটে পড়বে বলেই তাঁর দাবি।

অন্যদিকে, ভোটের মাঝেই বাংলায় এসে তৃণমূলকে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, এই নির্বাচন নাকি গত ৫০ বছরের রেকর্ড ভেঙে দিচ্ছে। তবে এই মন্তব্যকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন না অনুব্রত। তাঁর দাবি, এত বেশি ভোট পড়া তৃণমূলের জন্যই ভালো সংকেত।

Protesting party workers block Anubrata Mandal's convoy

আরও পড়ুনঃ গতকালই রেকর্ড! ৯০% ছাড়াল ভোট, হঠাৎ এত বাড়ল কেন? জানালেন CEO মনোজ আগরওয়াল

বীরভূম জেলার কিছু আসন নিয়েও অনুব্রত (Anubrata Mondal) আলাদা করে কথা বলেছেন। তাঁর মতে, নলহাটি এবং মুরারই এই দুই কেন্দ্রে তৃণমূল সবচেয়ে বেশি ভোট পাবে। বিকেল ৫টা পর্যন্ত এই দুই জায়গায় ভোট পড়েছে ৯১.৯১ শতাংশ এবং ৯১.৬৬ শতাংশ। সব মিলিয়ে বলা যায়, রেকর্ড ভোটের এই পরিস্থিতিতে রাজনৈতিক তরজা আরও বেড়েছে। এখন দেখার, অনুব্রত মণ্ডলের এই আত্মবিশ্বাস শেষ পর্যন্ত সত্যি হয় কিনা।