Skip to content
Bangla Hunt
3
  • টেক নিউজ
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • রাজনীতি
  • রাশিফল
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন
  • টেক নিউজ
  • চাকরির খবর
  • টাকা পয়সা
  • ভাইরাল
  • আবহাওয়া
  • রাশিফল
  • লাইফস্টাইল
  • অন্যান্য

  • অপারেশন বেঙ্গল
  • দিদিগিরি
  • প্রিমিয়াম
  • ব্র্যান্ড ষ্টুডিও
  • বোধন
  • সোশ্যাল সামিট
  • বাংলাহান্ট স্পোর্টস ক্লাব

Home - পশ্চিমবঙ্গ - “ইডি ইচ্ছে মতো…”, ব্যাঙ্কশাল কোর্টের বাইরে বোমা ফাটালেন অর্পিতা

“ইডি ইচ্ছে মতো…”, ব্যাঙ্কশাল কোর্টের বাইরে বোমা ফাটালেন অর্পিতা

Debapriya

Published on: November 27, 2025

Debapriya

Published on: November 27, 2025

Arpita Mukhopadhyay Questions ED Over Seized Bank Accounts
Google News
Follow

বাংলা হান্ট ডেস্কঃ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন তৃণমূলের প্রাক্তন রাজ্য মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে নাম জড়িয়ে ছিল তার ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের। ইডি তল্লাশি চালিয়ে অর্পিতার ২ টি ফ্ল্যাট থেকে প্রচুর নগদ (৫২ কোটি) এবং আরও অনেক কিছু উদ্ধার করে। এরপর তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রায় আড়াই বছর পর জেল থেকে ৫ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিনে মুক্তি পেয়েছিলেন অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukhopadhyay)।

KPS Admission 2026
SNU Admission 2026

কিছুদিন আগে জামিনে মুক্তি পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ও। তবে মুক্তি পেলেও নিয়মিত হাজিরার শর্তে মুক্তি দেওয়া হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় এদিন সশরীরে উপস্থিত না থাকলেও, উপস্থিত ছিলেন পার্থর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukhopadhyay)। এদিন ব্যাঙ্কশাল আদালতে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার শুনানির দিনে আদালত চত্বরে ইডিকে তীব্র আক্রমণ করলেন অর্পিতা মুখোপাধ্যায়। তিনি দাবি তুললেন তাঁর তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দেওয়ার। পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়ের অনুপস্থিতিতে বিচারকের কড়া সতর্কবার্তা ঘিরেও উত্তেজনা ছড়ায় আদালত চত্বরে।

আদালত চত্বরে ইডিকে তোপ অর্পিতার (Arpita Mukhopadhyay)

এদিন আদালতে অর্পিতা (Arpita Mukhopadhyay) দাবি করেন, ইডি যেভাবে খুশি সেভাবেই ওই অ্যাকাউন্টগুলি সিজ করেছে। আদালত চত্বরেই তোপ দেগে অর্পিতা বলেন, “যেটা ২০০২ সাল থেকে অ্যাকাউন্ট, তার সঙ্গে নিয়োগের কোনও সম্পর্ক নেই! তখন তো সবে কেরিয়ার শুরু করেছি! সেই অ্যাকাউন্টটাও আটকে দিয়েছে।” তিনি জানান, মূলত সেই পুরোনো অ্যাকাউন্ট খুলতেই আবেদন করা হয়েছে। তবে অর্পিতার আবেদন নিয়ে আপত্তি জানিয়েছে ইডি।

এদিকে সশরীরে আদালতে হাজিরা না দেওয়ায় বিপাকে পার্থ চট্টোপাধ্যায়। বিচারক স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, “আশা করি আপনারা পচা শামুকে পা কাটবেন না…” বিচারকের নির্দেশ, উচ্চ আদালত থেকে জামিন পেলেই হবে না, প্রতি শুনানিতে নিম্ন আদালতে হাজিরা দিতেই হবে।

কুন্তল ঘোষ, তাপস মণ্ডল, মানিক ভট্টাচার্য, চন্দ্রনাথ সিনহারা আদালতে হাজিরা দিলেও পার্থ হাজির হননি। পার্থর আইনজীবী জানান, স্বাস্থ্যজনিত কারণে তিনি হাজির হতে পারেননি। যদিও বিচারক স্পষ্ট বলেন, “শুনানি থাকলে আদালতে উপস্থিত হওয়া বাধ্যতামূলক। হাজিরা না দিলে কোর্ট জামিন বাতিল করতেই পারে।”

Arpita Mukhopadhyay Questions ED Over Seized Bank Accounts

আরও পড়ুনঃ নতুন নিয়োগে বয়সসীমায় ছাড় নয়! টেট উত্তীর্ণদের দাবি মানলেন না বিচারপতি বসু

উল্লেখ্য, অর্পিতা (Arpita Mukhopadhyay) ও পার্থ কে নিয়ে ফের সরগরম রাজ্যের রাজনীতি। অর্পিতার আবেদনে এই দিন ইডি আপত্তি জানালেও সূত্রের খবর অর্পিতার আবেদন খতিয়ে দেখা হবে। আগামী ৮ ডিসেম্বর অর্পিতার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত আবেদন ও মামলার পরবর্তী শুনানি হবে ব্যাঙ্কশাল কোর্টে।

Related Stories

View All
Design Conclave 2K26 concluded with grand ceremony, know the details.

উদ্ভাবন ও সৃজনশীল উৎকর্ষের অনবদ্য উদযাপন! মহাসমারোহে সম্পন্ন হল ডিজাইন কনক্লেভ 2K26

Kolkata High Court keeps a close watch on the Gallif Street animal market

গ্যালিফ স্ট্রিটে পশুপাখির বেআইনি ব্যবসা বন্ধে হাইকোর্টের নির্দেশ, শুরু রবিবার থেকেই

Dearness allowance(321)

পুজোর ছুটির আগেই হোক DA বৈঠক! সুপ্রিম-নির্দেশ মনে করিয়ে চিঠি সংগ্রামী যৌথ মঞ্চের

পুজোয় দক্ষিণ ভারত যাবেন? অতিরিক্ত ট্রেনের ঘোষণা পূর্ব রেলের, কোন রুটে চলবে?

Murti River Bridge is being inaugurated today by CM

চার বছরের অপেক্ষার অবসান! আজ মূর্তি নদীর নয়া আর্চ ব্রিজের উদ্বোধন, নজরে উত্তরবঙ্গ

Breaking News

View All
Design Conclave 2K26 concluded with grand ceremony, know the details.

উদ্ভাবন ও সৃজনশীল উৎকর্ষের অনবদ্য উদযাপন! মহাসমারোহে সম্পন্ন হল ডিজাইন কনক্লেভ 2K26

September 20, 2026
Dooars Tea Workers Get 20% Durga Puja Bonus

পুজোর আগেই সুখবর, ডুয়ার্সের চা শ্রমিকদের অ্যাকাউন্টে ঢুকল ২০% বোনাস

September 22, 2026
Potato make Bihari Aloo Bhujia with just a few ingredients

লুচি-পরোটার সঙ্গে জমে যাবে! বিহারি আলু ভুজিয়া একবার বানিয়ে দেখুন

September 22, 2026
60000 rupees will be deposited into bank accounts in this Government Scheme

পুজোর পর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে ৬০ হাজার! কারা পাবেন এই টাকা?

September 22, 2026

আমেরিকায় পেট্রোলের দামে ৪৯ শতাংশ বৃদ্ধি! ভারতে মাত্র ৮ শতাংশ, ইরান যুদ্ধের ধাক্কা কীভাবে সামলাল দেশ?

September 22, 2026
Gold Price have dropped in Kolkata check today's rates

সেপ্টেম্বরের শেষে কলকাতায় কমল সোনার দাম, জানুন আজকের লেটেস্ট রেট

September 22, 2026
Shyamaprasad Mukherjee is the theme for Suruchi Sangha's Durga Puja this year

পুজোর শ্যামাপ্রসাদের ইতিকথা! সুরুচি সংঘের থিমে বড় চমক

September 22, 2026

বাংলা খবর মানেই বাংলা হান্ট!

+91 8910175874

banglahunt@gmail.com

Stay Connected

About Us

Contact Us

Advertise With Us

Privacy Policy

Terms & Conditions

Ethics Policy

Fact Checking

Correction Policy

Editorial Team

Copyright © 2025 Banglahunt Digital Media
News
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আবহাওয়া
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • চাকরির খবর
  • টাকা পয়সা
  • টেক নিউজ
  • বিনোদন
  • ভাইরাল
  • রাশিফল
  • লাইফস্টাইল
  • অন্যান্য