বাংলা হান্ট ডেস্ক: চলতি সপ্তাহে ভারতের বিভিন্ন অংশে সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক বন্ধ (Bank Holidays) থাকবে। তাই ব্যাঙ্ক সংক্রান্ত সমস্ত কাজ আগের থেকে করে রাখতে বলা হয়েছে। তাই দেখে নিন সেই দিনগুলো।
গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট, সপ্তাহের শুরুতেই ব্যাঙ্ক ছুটি (Bank Holiday)
দেশের বিভিন্ন প্রান্তে এসবিআই-এর একাধিক শাখায় ছুটি থাকবে। মাসের শেষ সপ্তাহ জুড়ে একটানা ছুটিতে ব্যাঙ্কে গিয়ে কাজের পরিকল্পনা ভেস্তে যেতে পারে। তবে ব্যাঙ্কের সংশ্লিষ্ট শাখায় কাজ না হলেও অনলাইন পরিষেবা স্বাভাবিক থাকবে বলেই জানা গিয়েছে (Bank Holiday) প্রসঙ্গত সপ্তাহান্তের বরাদ্দ ছুটির কথা সকলেরই জানা। নতুন সপ্তাহের শুরুতেও ইদুজ্জোহার মতো সরকারি ছুটি উপলক্ষ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

আরও পড়ুন: বিদ্যুৎ খরচ ছাড়াই গরমে স্বস্তি, শরীর ও ঘর ঠান্ডা রাখতে ভরসা রাখুন পুরনো উপায়ে
এক নজরে দেখে নিন ছুটির তালিকা:
২৩ মে: ব্যাঙ্কের নিয়ম মেনেই মাসের চতুর্থ শনিবার বন্ধ থাকে বিভিন্ন শাখা।
২৪ মে: বেশিরভাগ সরকারি-বেসরকারি অফিসের মতোই রবিবার সাপ্তাহিক ছুটির দিন ব্যাঙ্কে।
২৫ এবং ২৬ মে: দেশজুড়ে এসবিআই স্টাফ ফেডারেশনের তরফে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। তাই ওই দু’দিন ব্যাঙ্কের বিভিন্ন শাখা বন্ধ থাকবে।
২৭ এবং ২৮ মে: ইদুজ্জোহা বা কুরবানির ইদ উপলক্ষ্যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র নিয়মমাফিক সরকারি ছুটি থাকবে ব্যাঙ্কে। দেশে জম্মু ও কাশ্মীরে এসবিআই-এর শাখাগুলিতে দু’দিনই ছুটি দেওয়া হবে। তবে দেশের অন্যান্য প্রান্তে থাকবে একদিন ছুটি। কোনও জায়গায় ২৭ মে আবার কোথাও ২৮ মে ইদের ছুটি থাকবে।
তবে ডিজিটাল বা অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা একেবারে স্বাভাবিক থাকবে বলেই জানা গিয়েছে। ফলে গ্রাহকেরা অনলাইন ব্যাঙ্কিং বা ইউপিআই-এর মাধ্যমে টাকা লেনদেন করতে পারবেন। পাশাপাশি এটিএম এর মাধ্যমেও টাকা তুলতে পারবেন গ্রাহকেরা (Bank Holiday)।













