কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক, কোন দিন মিলবে পরিষেবা? জুনের সময়সূচি জেনে নিন বিস্তারিত

Published on:

Published on:

Bank Holiday check out the list for june
Follow

বাংলা হান্ট ডেস্ক: জুন মাস শুরু হতে আর কয়েকটা দিন বাকি। তবে নতুন মাস শুরু হওয়ার আগেই ব্যাঙ্কের কোন দরকারি কাজ থাকলে তা আগেভাগেই সেরে নিন। কারণ জুন মাসে ব্যাঙ্কের বেশ কিছুদিন ছুটি (Bank Holiday) থাকবে। তাই ব্যাঙ্কে গিয়ে কাজ করতে অসুবিধা সম্মুখীন হবেন জনসাধারণ। অতএব এক নজরে দেখে নিন জুন মাসে জাতীয় ছুটি, আঞ্চলিক ও ধর্মীয় ছুটি র তালিকা একবার এক নজরে দেখে নিন।

জুন মাসের ব্যাঙ্ক ছুটির তালিকা জেনে নিন (Bank Holiday)

২০২৬-এ সারা দেশে কার্যকর প্রধান ব্যাঙ্ক ছুটির মধ্যে রয়েছে দ্বিতীয় শনিবার, চতুর্থ শনিবার এবং রবিবার। তবে RBI-র নিয়ম অনুযায়ী প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক বন্ধ থাকে। পাশাপাশি জুন মাসে ১৩ জুন দ্বিতীয় শনিবার এবং ২৭ জুন চতুর্থ শনিবার পড়ছে। এছাড়া ২৬ জুন মহরম উপলক্ষে বহু রাজ্য ও বড় শহরে ব্যাঙ্ক বন্ধ থাকবে। তাছাড়া রবিবার সপ্তাহের ছুটি থাকবে (Bank Holiday)।

Bank Holiday check out the list for june

আরও পড়ুন: পেট্রল-ডিজেলের পর এবার সিএনজিতেও ধাক্কা, ১১ দিনে চতুর্থবার বাড়ল গ্যাসের দাম

জানুন জুন মাসের কোন কোন দিন ব্যাঙ্কে ছুটি থাকবে:

জুন ২০২৬-এ ব্যাঙ্ক ছুটির তালিকা৭ জুন – রবিবার১৩ জুন – দ্বিতীয় শনিবার১৪ জুন – রবিবার২১ জুন – রবিবার২৬ জুন – মহরম (বহু রাজ্যে)২৭ জুন – চতুর্থ শনিবার২৮ জুন – রবিবারএই ছুটির কারণে কয়েকদিন ব্যাঙ্ক শাখার কাজকর্মে প্রভাব পড়তে পারে। ফলে চেক ক্লিয়ারেন্স, নগদ জমা, ড্রাফট এবং অন্যান্য ব্যাঙ্কিং পরিষেবায় দেরি হতে পারে।

এছাড়াও বিভিন্ন রাজ্য ও শহরে অতিরিক্ত ছুটিজুন মাসে কিছু আঞ্চলিক উৎসব ও জয়ন্তীর কারণেও কয়েকটি রাজ্যে অতিরিক্ত ব্যাঙ্ক ছুটি থাকবে। পাশাপাশি ১৫ জুন ওডিশার ভুবনেশ্বরে রাজা সংক্রান্তি পালন হবে। মিজোরামের আইজলে YMA Day উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

এছাড়াও ১৭ জুন হরিয়ানায় মহারানা প্রতাপ জয়ন্তী উপলক্ষে ছুটি থাকবে। ১৮ জুন পঞ্জাবে শ্রী গুরু অর্জুন দেব জি শহিদি দিবস উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২৯ জুন সন্ত গুরু কবীর জয়ন্তীর কারণে পঞ্জাব, হরিয়ানা এবং শিমলায় ব্যাঙ্ক বন্ধ থাকতে পারে।

৩০ জুন আইজলে Remna Ni উপলক্ষে ব্যাঙ্ক ছুটি থাকবে।তবে এই কটা দিন ব্যাঙ্কের কাজ বন্ধ থাকলেও আপনি অনলাইনের মাধ্যমে অথবা এটিএম এর মাধ্যমে টাকা আদান প্রদান করতে পারবেন (Bank Holiday)।