অগাস্টে ব্যাঙ্কে কবে কবে তালা? SBI, HDFC-সহ একাধিক ব্যাঙ্কের ছুটির তালিকা দেখে নিন

Published on:

Published on:

Bank Holiday check the list of for August
Follow

বাংলা হান্ট ডেস্ক: আগস্ট মাসের ব্যাংকের কাজ থাকলে পরে অবশ্যই আজকের প্রতিবেদন আপনার জন্য। কারণ পরের মাসে ১৪ দিন বন্ধ থাকবে sbi, hdfc সহ একাধিক ব্যাংক। তবে রাজ্যের ছুটির নিয়ম অনুসারে পরিবর্তিত হতে পারে এই ছুটির দিনগুলো। তাই আগেভাগে জেনে নিন কোন কোন দিন আগস্টে ছুটি থাকবে ব্যাংক (Bank Holiday)।

অগাস্টের ব্যাঙ্ক ছুটির তালিকা দেখুন (Bank Holiday)

অগাস্ট ২ : রবিবার থাকার কারণে এই দিনে বন্ধ থাকবে ব্যাঙ্ক
অগাস্ট ৪ : কের পুজোর জন্য আগরতলায় বন্ধ থাকবে ব্যাঙ্ক
অগাস্ট ৮ : সারা দেশে দ্বিতীয় শনিবারের জন্য বন্ধ থাকবে ব্যাঙ্ক। গ্যাংটকে এইদিন টেন্ডং লো রাম ফাট উৎসব রয়েছে।
অগাস্ট ৯ : রবিবার থাকার কারণে সারা ভারতে বন্ধ থাকবে ব্যাঙ্কগুলি।
অগাস্ট ১৩ : ইমফলে স্বাধীনতা সংগ্রামী দিবস উলক্ষ্য়ে ছুটি থাকবে ব্যাঙ্ক।
অগাস্ট ১৫ : স্বাধীনতা দিবসের কারণে সারা দেশের সব ব্যাঙ্ক বন্ধ থাকবে এইদিন।

Bank Holiday check the list of for August

আরও পড়ুন: পেট্রোল-ডিজেলে মিলল স্বস্তি! রান্নার গ্যাসের লেটেস্ট রেট জানুন এক নজরে

অগাস্ট ১৬ : রবিবার হওয়ার কারণে প্য়ান ইন্ডিয়ার সব ব্যাঙ্কের শাখা বন্ধ থাকবে।
অগাস্ট ১৯ : আগরতলায় মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্মদিন হওয়ার কারণে ব্য়াঙ্কের শাখা বন্ধ থাকবে
অগাস্ট ২২ : চতুর্থ শনিবার হওয়ার কারণে সারা ভারতে বন্ধ থাকবে ব্যাঙ্কের শাখাগুলি
অগাস্ট ২৩ : রবিবার হওয়ার কারণে বন্ধ থাকবে ব্যাঙ্কগুলি

অগাস্ট ২৫ : মিলাদ-উন-নবি, প্রথম ওনাম, মিলাদ-ই-শরিফের কারণে এই দিন বন্ধ থাকবে কোচি, তিরুবনন্তপূরম, বিজয়ওয়ারা ব্যাঙ্কগুলি।
অগাস্ট ২৬ : বেলাপুর, বেঙ্গালুরু, ভোপাল, চেন্নাই, হায়দ্রাবাদ, ইম্ফল, জম্মু, কানপুর, কোচি, নাগপুর, নায়দিল্লি, পাটনা, রাইপুর, রাঁচি, শ্রীনগর, তিরুবনন্তপূরমে ইদ-ই-মিলাদ, বড়ভাফত, মিলাদ-উন-নবী উপলক্ষ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
অগাস্ট ২৮ : আমদাবাদ, ভোপাল, দেহরাদুন, গ্য়াংটক, জয়পুর, জম্মু,কানপুর,কোচি, লখনউ, শিমলা , শ্রীনগরে রাখি/ ইদ-ই-মিলাদ-উন-নবি/ শ্রী নারায়না গুরু জয়ন্তী/ আয়ানকালি জয়ন্তী উপলক্ষ্য় ছুটি থাকবে।
অগাস্ট ৩০ : রবিবারের কারণে সারা দেশে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

তবে রিজার্ভ ব্যাংক প্রতিবছর আলাদা আলাদা করে সারা বছরে ছুটির তালিকা ঘোষণা করে থাকেন তাদের ওয়েবসাইটে। সেই তালিকা অনুযায়ী ছুটি পান ব্যাংক কর্মীরা। আর এই ছুটির দিন জানা থাকলে আপনি সহজেই আপনার কাজগুলো গুছিয়ে রাখতে পারবেন (Bank Holiday)।