আগামী সপ্তাহে ব্যাঙ্কে টানা ছুটি! কলকাতায় কবে বন্ধ, জেনে নিন RBI-এর তালিকা

Published on:

Published on:

Bank Holiday find out the days banks will remain closed next week
Follow

বাংলা হান্ট ডেস্ক: আপনার যদি এর মধ্যে ব্যাঙ্কের কোন কাজ থাকে তাহলে তাড়াতাড়ি করে ফেলুন। কারণ সেপ্টেম্বর মাসের আগাামী সপ্তাহে টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক (Bank Holiday)। শুধুমাত্র কলকাতা নয় দেশজুড়ে ব্যাঙ্ক ছুটি থাকবে। দেখে নিন কোন কোন দিন ছুটি থাকছে।

আগামী সপ্তাহে ব্যাঙ্ক বন্ধের দিনগুলি জেনে নিন (Bank Holiday)

আরবিআই এর ছুটির তালিকা অনুযায়ী আগামী ২১ থেকে ২৭ সেপ্টেম্বরের মধ্যে দেশজুড়ে ভিন্ন ভিন্ন শহর মিলিয়ে পাঁচ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে (Bank Holiday)।

তবে সব শহরেই পাঁচ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে না।আগামী ২১ সেপ্টেম্বর শ্রীমন্ত শঙ্করদেব, শ্রী নারায়ণ গুরু সমাধির জন্মবার্ষিকী উপলক্ষে গুয়াহাটি, কোচি এবং তিরুবনন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

Bank Holiday find out the days banks will remain closed next week

আরও পড়ুন: একধাক্কায় অনেকটা বাড়ল সোনার দাম, রবিবার কলকাতায় হলুদ ধাতুর দর কত?

আগামী ২২ সেপ্টেম্বর করমপুজো উপলক্ষ্যে রাঁচিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২৩ সেপ্টেম্বর মহারাজা হরি সিংজির জন্মদিন উপলক্ষ্যে জম্মু ও শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে। আগামী ২৫ সেপ্টেম্বর ইন্দ্রযাত্রা উৎসব উপলক্ষ্যে শুধুমাত্র গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২৬ সেপ্টেম্বর মাসের চতুর্থ শনিবার। একদিনও দেশের সমস্ত ব্যাঙ্কে ছুটি থাকবে।২৭ সেপ্টেম্বর, রবিবার। সমস্ত ব্যাঙ্কেই সাপ্তাহিক ছুটির দিন। অর্থাৎ আগামী সপ্তাহ জুড়েই ব্যাঙ্কের কাজ ব্যাহত হতে পারে। ব্যাঙ্ক বন্ধ থাকলেও আপনি অনলাইন অথবা ইউপিআই এর মাধ্যমে টাকা লেনদেন করতে পারবেন (Bank Holiday)।