ব্যাঙ্কে জরুরি কাজ আছে? সোমবার খোলা থাকবে কি না, জেনে নিন এখনই

Published on:

Published on:

Bank Holiday major update regarding
Follow

বাংলা হান্ট ডেস্ক: আজ যদি আপনার ব্যাঙ্কে যাওয়ার থাকে তাহলে আজকের প্রতিবেদন আপনার জন্য। কারণ, সোমবার রাজ্যের বেশ কিছু জায়গায় ব্যাংক বন্ধ (Bank Holiday) থাকবে। তবে ভারতীয় রিজার্ভ ব্যাংকের ছুটির তালিকা অনুযায়ী ৬ জুলাই নির্দিষ্ট কিছু রাজ্যের সরকারি ও বেসরকারি ব্যাংকের শাখা গুলো বন্ধ থাকছে। একনজরে দেখে নি ন কোথায় কোথায় ব্যাঙ্ক বন্ধ থাকবে সোমবার।

ব্যাঙ্কিং পরিষেবা নিয়ে বড় আপডেট জেনে নিন বিস্তারিত (Bank Holiday)

বিশেষ আঞ্চলিক উৎসব ও মহান ব্যক্তিদের জন্মবার্ষিকী উপলক্ষে ৬ জুলাই দেশের প্রধান দুটি রাজ্যের ব্যাংক বন্ধ থাকবে (Bank Holiday)। যার মধ্যে পশ্চিমবঙ্গে ব্যাংক বন্ধ থাকবে সোমবার। এই দিন দেশের মহান চিন্তাবিদ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে পশ্চিমবঙ্গের সমস্ত ব্যাংক বন্ধ থাকবে।

Bank Holiday major update regarding

আরও পড়ুন: রথযাত্রায় পুরী সফর হবে আরও সহজ, কলকাতা ও মালদা টাউন থেকে বিশেষ ট্রেনের ঘোষণা

এছাড়াও মিজোরামে সোমবার ব্যাঙ্ক বন্ধ থাকবে। যার কারনে রাজ্য সরকার এবং আইআরবি নির্দেশে সেখানকার সমস্ত ব্যাংকগুলোকেও বন্ধ রাখা হয়েছে। তাছাড়া আগামীকাল দেশ ব্যাপী কোনো ছুটি নেই বাদবাকি সকল জায়গাতেই ব্যাংকগুলো যথারীতি খোলা থাকবে।

এবার এক নজরে দেখে নিন জুলাই মাসে কবে কবে ব্যাংক ছুটি থাকছে।

১. ৫ জুলাই (রবিবার): সাপ্তাহিক ছুটি (সারাদেশে)
২.৬ জুলাই (সোমবার): MHIP দিবস/ডঃ শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় জয়ন্তী (মিজোরাম এবং পশ্চিমবঙ্গে বন্ধ)
৩. ৯ জুলাই (বৃহস্পতিবার): বেহদেহিনখলাম (মেঘালয়ে বন্ধ)
৪. ১১ জুলাই (শনিবার): দ্বিতীয় শনিবার (দেশব্যাপী)
৫. ১২ জুলাই (রবিবার): সাপ্তাহিক ছুটি (সারাদেশে)
৬. ১৬ জুলাই (বৃহস্পতিবার): রথযাত্রা/কাং/ হারেলা (ওড়িশা, উত্তরাখণ্ড এবং মণিপুরে বন্ধ)
৭. ১৭ জুলাই (শুক্রবার): ইউ তিরোট সিং-এর মৃত্যুবার্ষিকী (মেঘালয়ে বন্ধ)
৮. ১৮ জুলাই (শনিবার): দ্রুকপা শে-জি (সিকিম-এ বন্ধ)
৯. ১৯ জুলাই (রবিবার): সাপ্তাহিক ছুটি (সারাদেশে)
১০. ২২জুলাই (বুধবার): খার্চী পুজো (ত্রিপুরায় বন্ধ)
১১. ২৫ জুলাই (শনিবার): চতুর্থ শনিবার (দেশব্যাপী)
১২. ২৬ জুলাই (রবিবার): সাপ্তাহিক ছুটি (সারাদেশে)

তবে ডিজিটাল ও অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা চালু থাকবে।‌এছাড়া ব্যাঙ্কের শাখাগুলো বন্ধ থাকলেও গ্রাহকদের চিন্তার কোনও কারণ নেই। ডিজিটাল ব্যাঙ্কিংয়ের এই যুগে সমস্ত অনলাইন পরিষেবা ২৪x৭ চালু থাকবে।‌পাশাপাশি UPT পেমেন্ট যথারীতি কাজ করবে (Bank Holiday)।