রথযাত্রায় পুরী সফর হবে আরও সহজ, কলকাতা ও মালদা টাউন থেকে বিশেষ ট্রেনের ঘোষণা

Published on:

Published on:

Indian Railways special train launched for passengers bound for Puri
Follow

বাংলা হান্ট ডেস্ক: সামনেই আসছে রথযাত্রা। এই রথযাত্রা উপলক্ষে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় পুরীতে। আর ওড়িশা বিভিন্ন প্রান্ত তো বটে ভিন্ন রাজ্য থেকে অসংখ্য পুণ্যার্থী যান শ্রী ক্ষেত্রে। ফলে ভারতীয় রেলের ওপর বিপুল চাপ থাকে। অতিরিক্ত ভিড় ঠিকঠাকভাবে সামলাতেও ভক্ততে যাতায়াত সহজ করতে এবার পূর্ব রেল ও খুরদা

পুরীগামী যাত্রীদের জন্য স্পেশ্যাল ট্রেন চালু (Indian Railways)

পূর্ব রেলের ঘোষণা অনুযায়ী, ০৩১০১ কলকাতা – খুরদা রোড স্পেশাল ট্রেনটি চলতি মাসের ১৩, ১৪, ১৫ এবং ২১, ২২ ও ২৩ তারিখে রাত ১১.৫০ -এ কলকাতা থেকে রওনা হয়ে পরদিন সকাল ০৯.৩৫-এ খুরদা রোড পৌঁছাবে।০৩১০২ খুরদা রোড কলকাতা স্পেশাল ট্রেনটি এ মাসের ১৪, ১৭, ১৮, ২২, ২৫, ২৬ তারিখে বিকেল ১৫.৪০-এ খুরদা রোড থেকে রওনা হয়ে পরদিন রাত ০২.০০-য় কলকাতা পৌঁছাবে।ষ (Indian Railways)।

Indian Railways special train launched for passengers bound for Puri

আরও পড়ুন: জুলাইয়ের প্রথম সপ্তাহান্তে বাজারে সোনার দাম কত জানুন?

পাশাপাশি কলকাতা – খুরদা রোড স্পেশাল ট্রেন উভয় দিকে যাত্রাপথে- আন্দুল, খড়গপুর, বালেশ্বর, ভদ্রক, জাজপুর কে. রোড, কটক ও ভুবনেশ্বর স্টেশনে থামবে। এই ট্রেনে সাধারণ দ্বিতীয় শ্রেণি (জেনারেল সেকেন্ড ক্লাস), স্লিপার ক্লাস এবং শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) কামরার ব্যবস্থা থাকবে।

০৩৪০৩ মালদা টাউন – পুরী স্পেশাল ট্রেনটি ১৪ ও ২২ জুলাই দুপুর ১৩.১০-এ মালদা টাউন থেকে রওনা হয়ে পুরী পৌঁছাবে ভোর ০৫.৩০-এ। এছাড়াও, ০৩৪০৪ পুরী – মালদা টাউন স্পেশাল ট্রেনটি ১৭ ও ২৫জুলাই সন্ধ্যা ৬.০০টায় পুরী থেকে ছেড়ে পরদিন সকাল ৯.২০ মিনিটে মালদা টাউন পৌঁছাবে।

মালদা টাউন – পুরী স্পেশাল ট্রেনটি যাত্রাপথে উভয় দিকেই- নিউ ফারাক্কা, পাকুর, রামপুরহাট, সাঁইথিয়া, বোলপুর শান্তিনিকেতন, বর্ধমান, ডানকুনি, আন্দুল, খড়গপুর, বালেশ্বর, ভদ্রক, জাজপুর কে. রোড, কটক, ভুবনেশ্বর এবং খুরদা রোড স্টেশনে থামবে। এই ট্রেনে সাধারণ দ্বিতীয় শ্রেণি, স্লিপার ক্লাস এবং শীতাতপ নিয়ন্ত্রিত কামরার ব্যবস্থা থাকবে (Indian Railways)।