জরুরি কাজ ফেলে রাখবেন না, আগামী সপ্তাহে একাধিক দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক

Published on:

Published on:

Bank Holiday to remain closed for 4 days next week
Follow

বাংলা হান্ট ডেস্ক: জুন মাস শুরু হওয়ার আগেই ব্যাঙ্কের কোন দরকারি কাজ থাকলে তা আগেভাগেই সেরে নিন। কারণ জুন মাসে ব্যাঙ্কের বেশ কিছুদিন ছুটি (Bank Holiday) থাকবে। তাই ব্যাঙ্কে গিয়ে কাজ করতে অসুবিধা সম্মুখীন হবেন জনসাধারণ। অতএব এক নজরে দেখে নিন জুন মাসে জাতীয় ছুটি, আঞ্চলিক ও ধর্মীয় ছুটি র তালিকা একবার এক নজরে দেখে নিন।

আগামী সপ্তাহে ৪ দিন বন্ধ ব্যাঙ্ক দেখে নিন ছুটির তালিকা (Bank Holiday)

আগামী সপ্তাহে ভারতের বিভিন্ন অংশে সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক বন্ধ (Bank Holidays) থাকবে। তাই ব্যাঙ্ক সংক্রান্ত সমস্ত কাজ আগের থেকে করে রাখতে বলা হয়েছে। তাই দেখে নিন সেই দিনগুলো।

Bank Holiday to remain closed for 4 days next week

আরও পড়ুন: ফের একবার পকেটে চাপ মধ্যবিত্তের! বাড়ল সোনার দাম, জানুন আজকের লেটেস্ট রেট

আরবিআই ক্যালেন্ডার অনুযায়ী, বেশ কিছু রাজ্যে মহররম, রাজা সংক্রান্তি, সন্ত গুরু কবির জয়ন্তী এবং মহারানা প্রতাপ জয়ন্তীর মতো বিশেষ উপলক্ষগুলোতে অতিরিক্ত ছুটি পালিত হবে।

১৫ জুন আইজলে ওয়াইএমএ দিবস এবং ভুবনেশ্বরে রাজা সংক্রান্তি উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১৭ জুন হরিয়ানায় মহারানা প্রতাপ জয়ন্তী, ওইদিন ব্যাঙ্কে ছুটি রয়েছে। ১৮ জুন পাঞ্জাবে শ্রী গুরু অর্জন দেব জির শাহাদত দিবস। এইদিন সমস্ত ব্যাঙ্ক এই রাজ্যে বন্ধ থাকবে। আগামী ২১ জুন, রবিবার।‌ এটিও সাপ্তাহিক ছুটির তালিকায় রয়েছে।

২৫ জুন বিজয়ওয়াড়ায় মহররমের ছুটি রয়েছে। ওইদিন সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে এই শহরে।২৬ জুন আগরতলা, আইজল, বেলাপুর, বেঙ্গালুরু, ভোপাল, চেন্নাই, হায়দরাবাদ, জম্মু, কানপুর, কলকাতা, লখনউ, মুম্বই, নাগপুর, নয়াদিল্লি, পাটনা, রায়পুর, রাঁচি এবং শ্রীনগরে মহররম/আশুরা উপলক্ষে ছুটি রয়েছে।২৯ জুন সিমলা, হরিয়ানা এবং পাঞ্জাবে সন্ত গুরু কবির জয়ন্তী এবং ৩০ জুন আইজলে ‘রেমনা নি’ উপলক্ষে ছুটি রয়েছে। বন্ধ থাকবে ব্যাঙ্ক (Bank Holiday)।