বাংলা হান্ট ডেস্ক: বৃহস্পতিবার বাঙালির অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা। এই রথযাত্রা উপলক্ষে প্রতিবছর ধুমধাম করে পশ্চিমবঙ্গের নানান জায়গা উৎসব পালন করা হয়। পাশাপাশি পুরীর জগন্নাথ ধামেও রথযাত্রার উৎসব হয়। শামিল হন অসংখ্য ভক্তরা এই উৎসবের আবহে। পাশাপাশি মাহেষের রথ, ইসকনের অনুষ্ঠান অথবা দীঘার জগন্নাথ মন্দিরের রথের রাশিতেও এই দিন টান পড়ে। তবে এই উৎসবের মাঝেও সকল বঙ্গভাষীর মনে একটি প্রশ্ন পশ্চিমবঙ্গের ব্যাংক আদৌ খোলা থাকবে কিনা। নাকি অন্যান্য সরকারি ছুটির মতন ব্যাংক বন্ধ থাকবে। এই প্রশ্নের উত্তরের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও রাজ্য সরকারের ছুটির তালিকা বিস্তারিত তথ্য রইল (Bank Holiday)।
রথের দিন ব্যাঙ্ক খোলা না বন্ধ? জেনে নিন (Bank Holiday)
রথযাত্রার উপলক্ষে পশ্চিমবঙ্গের ব্যাংক বন্ধ থাকবে কিনা এই বিষয়ে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তরফ থেকে জানানো হয়েছে, উৎসব উপলক্ষে রথের দিন কোন ব্যাংক বন্ধ থাকছে না পশ্চিমবঙ্গে (Bank Holiday)। আর পাঁচটা স্বাভাবিক দিনের মতনই খোলা থাকবে ব্যাংক।

আরও পড়ুন: আরও বাড়বে পেট্রল-ডিজেলের দাম? জল্পনার মাঝেই জেনে নিন আজকের রেট
পশ্চিমবঙ্গের সরকারি ছুটির তালিকা রথযাত্রা এনআইঅ্যাক্ট এর অধীনে পড়ে না। এর ফলে রাজ্য সরকারের পক্ষ থেকে রথযাত্রার দিনটিকে সেকশনাল হলিডে বা নির্দিষ্ট কিছু সম্প্রদায়ের জন্য সীমিত ছুটে হিসেবে গণ্য করা হয়। যা সাধারণ পাবলিক হলিডে বা ব্যাংক ছুটির আওতার মধ্যে পরেনা।
যার ফলে রাজ্যের সমস্ত রাষ্ট্রায়ত্ত, বেসরকারি ও সমবায় ব্যাংক গুলিতে অন্যান্য সাধারণ কর্মী দিবসের মতনই স্বাভাবিক কাজকর্ম চলবে। তবে পশ্চিমবঙ্গের ব্যাংক খোলা থাকলেও প্রতিবেশীর রাজ্য উড়িষ্যার ছবিটা সম্পূর্ণ আলাদা। রথযাত্রা উপলক্ষে ঐদিন উড়িষ্যার সমস্ত ব্যাংক ছুটি থাকবে।
যদিও পশ্চিমবঙ্গে ব্যাঙ্ক খোলা থাকছে, তবুও রথযাত্রার দিন রাস্তাঘাটে ভিড় বা যানজটের কারণে সশরীরে ব্যাঙ্কে যাওয়ার ক্ষেত্রে কিছুটা সমস্যা হতে পারে। তাই জরুরি লেনদেনের জন্য গ্রাহকদের অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে।
এছাড়াও ইন্টারনেট ব্যাঙ্কিং এবং মোবাইল ব্যাঙ্কিং অ্যাপের মাধ্যমে সমস্ত রকম ফান্ড ট্রান্সফার (NEFT, RTGS, IMPS) স্বাভাবিক থাকবে। পাশাপাশি এটিএম পরিষেবা: টাকা তোলা বা জমা দেওয়ার জন্য রাজ্যের সমস্ত এটিএম (ATM) ও ক্যাশ ডিপোজিট মেশিন সচল থাকবে। অনলাইনের মাধ্যমে টাকা আদান-প্রদানও আপনি করতে পারবেন (Bank Holiday)।













