বাতিল ব্যাঙ্ক ধর্মঘট! সোম-মঙ্গল-বুধ তিনদিনই খোলা? দেখে নিন লেটেস্ট আপডেট

Published on:

Published on:

3 Day Bank Strike Cancelled after meeting between IBA and UFBU
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বন্ধ নয়, সোম, মঙ্গল ও বুধ তিনদিনই খোলা থাকছে ব্যাঙ্ক। হ্যাঁ ঠিকই দেখছেন। বিগত কয়েক দিন ধরেই সকলের মুখে মুখে আলোচ্য বিষয় ছিল পুজোর আগের মাসের শেষে তিন দিন টানা ব্যাঙ্ক ধর্মঘট (Bank Strike Cancelled)। যার জেরে RBI এর তরফ থেকে নির্দেশিকা জারি করে রবিবার সমস্ত রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কের পরিষেবাও চালু রাখা হয়েছিল। তবে এবার জানা যাচ্ছে রবিবার রাত্রেই দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে, যাঁর ফলে আপাতত স্বস্তি মিলল স্ট্রাইকের হাত থেকে।

Bank Strike Cancelled, সোম-মঙ্গল-বুধ খোলা ব্যাঙ্ক

যেমনটা জানা যাচ্ছে, রবিবার অর্থাৎ ২৭শে সেপ্টেম্বর ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন (IBA) ও ইউনাইটেড ফোরাম ও ব্যাঙ্ক ইউনিয়ান (UFBU) বৈঠকে বসেছিল। সেখানেই দীর্ঘ আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয় ধর্মঘট স্থগিত রাখার।

এদিন বৈঠকে মাসের সমস্ত শনিবার ছুটির প্রস্তাব নিয়ে আলোচনা করা হবে বলে ঠিক করা হয়েছে। বর্তমানে প্রতিমাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। তবে গ্রাহক ও বাকি পক্ষদের সুবিধা সুনিশ্চিত করে তবেই সব শনিবার ছুটি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ ‘হামলাকারীরা বিজেপির কেও নন’, এসব তৃণমূল ও কংগ্রেসের রাজনীতি জানালেন শমীক ভট্টাচার্য

এছাড়াও পেনশন ব্যবস্থা বা PLI এর সংশোধন নিয়ে আলোচনা করে সরকরের কাছে প্রস্তাব পেশ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রবিবার রাত্রের বৈঠকে। এমনকি ২০২৪ সালের ৮ই মার্চ হওয়া বৈঠকের কার্যবিবরণীতে যে সমস্ত বিষয় রাখা হয়েছিল সেগুলির আজও নিস্পত্তি হয়নি এই প্রসঙ্গেও আলোচনা হয় ও সিদ্ধান্ত নেওয়া হয় সেগুলির দ্রুত নিস্পত্তি করা হবে।

প্রসঙ্গত, তিনদিন ব্যাপী ব্যাঙ্ক ধর্মঘটের জন্য UFBU এর প্রধান দাবি ছিল, সপ্তাহে সোম থেকে শুক্র পাঁচদিন কর্মদিবস। থাকবে এই মর্মে ৩০ মাস আগেই চুক্তি হয়েছিল UFBU ও IBA এর। কিন্তু চুক্তি হলেও সেটা বাস্তবে কার্যকর হয়নি। এছাড়া অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মীদের বর্তমানে যে পেনশন দেওয়া হয় তা অন্যায্য বলে, বর্তমান সময় অনুযায়ী পেনশন করা হয়েছিল। ছিল অবসরপ্রাপ্ত কর্মী থেকে শুরু করে পেনশনভোগীদের জন্য এক হারে DA ও NPS বা ন্যাশনাল পেনশন সিস্টেমে কিংবা পেনশন স্কিম এর মধ্যে বাছাই করার অপশন দেওয়া হবে। এখন আগামীদিনে কতটা দাবি হয়নি মেনে নেওয়া সেটা সময়ই বলবে।