এসআইআর প্রক্রিয়া নিয়ে উত্তেজনা, বর্ধমান স্টেশনে স্থানীয়দের অবরোধ, বিপর্যস্ত যাতায়াত

Published on:

Published on:

Bardhaman railway blockade over allegations of harassment at SIR
Follow

লা হান্ট ডেস্ক: ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার হয়রানির অভিযোগ উঠল এবার বর্ধমানে (Bardhaman)। এই অভিযোগ তুলে বর্ধমান স্টেশনে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। পাশাপাশি রেল অবরোধ করেন এলাকার বাসিন্দারা। হাতে জাতীয় পতাকা নিয়ে রেল লাইনের শুয়ে পড়ে বিক্ষোভকারীর একাংশ। এর ফলে রেল চলাচলের ওপর প্রভাব পড়ে। আটকে যায় বেশ কয়েকটি লোকাল ট্রেন। জানা যায় আধ ঘন্টার ওপর ট্রেন আটকে থাকে। এই অবরোধে যাত্রীদের অসুবিধা সম্মুখীন হতে হয়। তবে এখন ট্রেন চলাচল স্বাভাবিক বলেই জানিয়েছে রেল।

SIR-এ হয়রানির অভিযোগে বর্ধমানে রেল অবরোধ, যাত্রী ভোগান্তি চরমে (Bardhaman)

সূত্রের খবর শনিবার বেলা ১১টা নাগাদ জাতীয় পতাকা হাতে নিয়ে বর্ধমান (Bardhaman) স্টেশনের ঢুকে পড়েন স্থানীয় বাসিন্দাদের একাংশ। তারা এসআইআরের বিরোধিতায় একটি পোস্টার সম্বলিত টোটো নিয়ে স্টেশনের ঢোকার চেষ্টা করে। যদিও রেল পুলিশ তা সেখান থেকে সরিয়ে দেয়।

Bardhaman railway blockade over allegations of harassment at SIR

আরও পড়ুন: মেট্রো সফরে সময় বাঁচবে, রিটার্ন টিকিট সুবিধা চালু করতে চলেছে কর্তৃপক্ষ

তারপরে বেলা ১১ঃ৩০ টায় রেললাইনে শুয়ে পড়ে অনেকে। প্রায় ২৫ মিনিট চেষ্টায় তাদের রেল লাইনের থেকে সরানো সম্ভব হয়। তবে এই বিক্ষোভের ফলে বর্ধমান স্টেশনে বেশ কিছুক্ষণ আটকে পড়ে হাওড়া থেকে আসা হাওড়া বর্ধমান লোকাল। পাশাপাশি যাত্রীরা স্টেশনে নেমে যাওয়ায় পরের বেশ কিছু দাঁড়িয়ে ছিল।

এরপর বিক্ষোভকারীদের লাইন থেকে সরানো হয়। তারপর কারসেডে ট্রেনটি পাঠিয়ে দেওয়া হয়। বেলা ১১:৫০ মিনিট নাগাদ আবার ট্রেন পরিষেবা স্বাভাবিক হয় বলে জানা যায়। তবে স্টেশন চত্বরে বিক্ষোভ দেখাতে থাকেন বিক্ষোভকারীরা। এই পরিস্থিতি সামাল দিতে গিয়ে কার্যত হিমশিম খেতে হয়েছে রেল পুলিশকে।

উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন প্রান্তে এসআইআর প্রক্রিয়ার শুনানি কেন্দ্রে ভোটারদের হেনস্তার অভিযোগে বিক্ষোভের প্রতিবাদ হয়েছে। অনেক ক্ষেত্রে তা হিংসাত্মক রূপ নিয়েছে। পাশাপাশি বাইরে আগুন লাগিয়ে প্রতিবাদ ও ভাঙচুর করা হয়েছে ভিডিওর অফিসে। আর এবার এই এসআইআর প্রক্রিয়ার বিক্ষোভে নাম জুড়ল বর্ধমানের (Bardhaman)।