পরকীয়ার জেরে পারিবারিক অশান্তি থেকে খুনের চেষ্টা! বারাকপুরের বিরিয়ানি সংস্থায় চাঞ্চল্য

Published on:

Published on:

Barrackpore trouble over extramarital affair then attempted murder of biryani owner
Follow

বাংলা হান্ট ডেস্ক: ফের আরও একবার খবরের শিরোনামে আসল ব্যারাকপুরের (Barrackpore) ওয়ারলেস মোর সংলগ্ন প্রসিদ্ধ বিরিয়ানি প্রতিষ্ঠানের পারিবারিক বিবাদ। এর আগে দোকানের মালিকের স্ত্রীর গহনা চুরি করে তাকে নিয়ে পালাতে যাওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল গাড়িচালককে। তবে এবার বিরিয়ানি দোকানের মালিকের ছেলে অর্থাৎ অনির্বাণ দাস কে খুনের চক্রান্তের অভিযোগ উঠল তার স্ত্রী ও গাড়িচালকের বিরুদ্ধে।

বারাকপুরে চাঞ্চল্য! পরকীয়া থেকে অশান্তি, তারপর খুনের চেষ্টা বিরিয়ানির মালিককে (Barrackpore)

ব্যারাকপুরের (Barrackpore) এই বিখ্যাত বিরিয়ানি দোকানের এই বিষয়ে শুক্রবার মোহনপুর থানায় অভিযোগ দায়ের করেন অনির্বাণ। এই অভিযোগের ভিত্তিতে নতুন মাত্রা যোগ দিল এই মামলায়। পাশাপাশি অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছেন তদন্তকারীরা।

Barrackpore trouble over extramarital affair then attempted murder of biryani owner

আরও পড়ুন: লঞ্চে যেতে যেতে হঠাৎ মোবাইল রেখে গঙ্গায় ঝাঁপ বিএলওর—উদ্ধারের পর যা বললেন…

এই বিষয়ে অনির্বান দাস জানান, ”শ্রমণা দিনের পর দিন মানুষের সঙ্গে প্রতারণা করেছে, আমার সই জাল করে মানুষকে দিয়েছে। তাকে বলেছিলাম, আইনি ব্যবস্থা নেব। এতে যদি ওকে জেল খাটতে হয়, সেই ভয়ে আমাকে প্রাণনাশের হুমকি দেয়। যদিও সমীরের সঙ্গে এনিয়ে আলোচনা করে। প্রমাণ হিসেবে ভিডিও ফুটেজ থানায় জমা দিয়েছি। খুবই আতঙ্কে আছি, অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি করছি।”

প্রসঙ্গত, কিছুদিন আগে ব্যারাকপুরের এই বিখ্যাত বিরিয়ানি সনস্তার পারিবারিক কেলেঙ্কারি সূত্রপাত হয়। জানা যায় গত ৩০ জানুয়ারি এই সনতার মালিক অনির্বাণ দাস কে বধূ নির্যাতনের অভিযোগে গ্রেফতার করেছিল মোহনপুর ফাঁড়ির পুলিশ।

যদিও এই ঘটনায় অনির্বাণের স্ত্রী ফুঁসলিয়ে গয়না নিয়ে পালানোর অভিযোগ তুলে গোপন চ্যাট ফাঁস করেছিলেন ওই মালিক। তার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছিল গাড়িচালক সমীর সেনকেও। এরপর দুজনকেই ব্যারাকপুর মহাকুমার আদালতে পেশ করা হলে সমীরের তিন দিন পুলিশই হেফাজত হয় (Barrackpore)।