বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) সদস্যদের বৈঠক আয়োজিত হচ্ছে ৩রা সেপ্টেম্বর। কিন্তু সেই বৈঠকের আগে বড় সুখবর পেলেন ভারতীয় দলের (Indian Cricket Team) তিন ফরম্যাটে প্রধান কোচের দায়িত্বে থাকা গৌতম গম্ভীর (Gautam Gambhir)। তার দায়িত্বে আসার পর টেস্ট ক্রিকেট বাদে বাকি সব ফরম্যাটে ধারাবাহিক সাফল্য পাচ্ছে ভারত। নিজের যোগ্যতার প্রমাণ বারবার দিচ্ছেন তিনি।
কিন্তু চলতি বছরে দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ও ইংল্যান্ড সফরে ব্রিটিশদের বিরুদ্ধে ওডিআই সিরিজ হারের পর তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছিল। আগামী বছর ওডিআই বিশ্বকাপের আগে এই ঘটনা ভারতীয় দলের মনোবলে আঘাত দিতে পারে বলে আশঙ্কা করছিলেন অনেকেই। কিন্তু গৌতম গম্ভীরের ভবিষ্যৎ আপাতত সুরক্ষিত বলেই খবর পাওয়া গিয়েছে বোর্ডের অন্দরমহল থেকে।

আগামী ওডিআই বিশ্বকাপ অবধি তিন ফরম্যাটেই প্রধান কোচের দায়িত্ব সামলাবেন প্রাক্তন ভারতীয় ওপেনার। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ ওডিআই বিশ্বকাপের ফাইনালে ভারতীয় দলের সর্বোচ্চ রানসংগ্রাহকের ওপর আপাতত ভরসা রাখছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী শুধু গম্ভীর নন, ভারতীয় দলের প্রধান নির্বাচক অজিত আগারকারের ওপরেই দল নির্বাচনের বিষয়ে আরও একবছর ভরসা রাখতে চলেছে বিসিসিআই।
আরও পড়ুন: আচমকাই কাটলো মেঘ! সম্মান ফেরত দিয়ে এই ভারতীয় তারকাকে দলে ফেরালো BCCI, খুশি ভক্তরা
তবে এই বৈঠকে ভারতের টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক শ্রেয়স আইয়ারের সাথে আলাদা করে আলোচনায় বসবে বিসিসিআই। বিশ্বকাপ জয়ের পর বিশ্বকাপ জয়ী অধিনায়ক সূর্যকুমার যাদবের বদলে তাকে দলে এনে অধিনায়ক ঘোষণা করা হয়। কিন্তু তারপর আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের মাটিতে বিশ্রীভাবে টি-টোয়েন্টি সিরিজ হারে তার নেতৃত্বাধীন দল। সেই সিরিজগুলির ফলাফল নিয়ে প্রশ্নের মুখে পড়তে হবে শ্রেয়সকে।
আরও পড়ুন: হেরে গিয়েও বিরাট কোহলির বড় ক্ষতি করে দিলো পাকিস্তান! ভেঙে গেল ৫ বছরের পুরোনো রেকর্ড
তার পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ ও আশঙ্কাজনক বিষয় নিয়ে আলোচনায় বসবে বিসিসিআই। আর সেই বিষয়টি হলো দলের একাধিক ক্রিকেটারের বারবার চোটের কবলে পড়া। যশপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়ার মতো তারকা ক্রিকেটাররা বছরের বেশিরভাগ সময় চোটের কারণে মাঠের বাইরে থাকছেন। এতে দলের কোচ বা অধিনায়কদের নতুন করে সাজাতে হচ্ছে পরিকল্পনা। এর সমাধান কি সেই নিয়েও আলোচনা হবে এই বৈঠকে।













