বাংলা হান্ট ডেস্ক: মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে বর্তমানে গ্যাসের আকাল দেখা দিয়েছে বিশ্বজুড়ে (Bharat Gas Booking)। তার ওপর এই গ্যাসের আকালে গ্যাস বুকিং করার ক্ষেত্রে সময়সীমা বেঁধে দিয়েছে কেন্দ্রের তরফ থেকে। এছাড়াও এখন অনেকেই ফোন করে গ্যাস বুকিং করতে পারছে না। যার ফলে রান্নাবান্না করা যথারীতি চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে আজকের প্রতিবেদনে রইল কোনোভাবে আপনি যদি সিলিন্ডার বুকিং করতে না পারেন তাহলে কোন নম্বরে ফোন করলে এই সমস্যার সমাধান আপনি সহজেই পেতে পারেন সেই বিষয়ে বিস্তারিত তথ্য।
আর চিন্তা নয়! ভারত গ্যাস বুকিং না হলে এই নম্বরে কল করুন (Bharat Gas Booking)
এলপিজি সিলিন্ডার নিয়ে ভারত গ্যাসের অনেক গ্রাহক আজকাল নানারকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে একদিকে যেমন গ্যাসের আকাল দেখা দিয়েছে। অপরদিকে অনেক সময় অ্যাপ বা ওয়েবসাইট থেকে বুকিং করার চেষ্টা করেও সিলিন্ডার বুকিং করা যাচ্ছে না বলে অভিযোগ উঠছে। এইরকম সমস্যায় মানুষজন কি করবেন তা বুঝে উঠতে পারছেন না। তবে এই বিষয়ে আতঙ্কিত না হওয়ার জন্যই সকলকে বলা হচ্ছে। একান্তই যদি গ্যাস বুকিং করতে না পারেন তাহলে এর জন্য রয়েছে বেশ কিছু সহজ উপায় (Bharat Gas Booking)।

আরও পড়ুন: যুবসাথী প্রকল্পের নতুন আবেদন নিয়ে বড় প্রশ্ন! আবার কবে সুযোগ আসবে, বিস্তারিত তথ্য জানুন
যদি অনলাইনে বুকিং এর কাজ না করা যায় তাহলে সব থেকে বড় সহজ উপায় হল ফোনে বুকিং করা। এর জন্য ভারত গ্যাস গ্রাহকদের সুবিধার জন্য আলাদা হেল্প লাইন নম্বর জারি করা হয়েছে। এই নম্বর গুলিতে ফোন করে আপনি সরাসরি সিলিন্ডার বুকিং করতে পারবেন। ভারত গ্যাসের গ্রাহকেরা 7715012345 এই নম্বরে ফোন করে সিলিন্ডার বুক করতে পারবেন।
পাশাপাশি এটি একটি আইভিআর নম্বর। যেখানে ফোন করার পরে আপনাকে কিছু সহজ নির্দেশাবলী দেওয়া হয়। সেই নির্দেশাবলি অনুসরণ করার পর আপনার বুকিং নথিভুক্ত করা হবে। এরপরে আপনার গ্যাস বুকিং নিশ্চিত করার জন্য একটি বার্তা পাঠানো হবে। পাশাপাশি আপনি যদি বুকিং বার ডেলিভারি সংক্রান্ত কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে তাদের কাস্টমার নম্বর 1800224344 এই নম্বরে যোগাযোগ করতে পারেন। এছাড়াও এখানে গ্রাহকেরা তাদের অভিযোগ নথিভুক্ত করতে পারবেন।
গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে কোম্পানি দ্রুত সমস্যার সমাধান করার চেষ্টা করে। পাশাপাশি ভারত গ্যাসের অফিসিয়াল অ্যাপ বা ওয়েবসাইটে লগইন করেও আপনি বুকিং করতে পারবেন। তবে অ্যাপে প্রযুক্তিগত সমস্যা হলে কিছুক্ষণ পর আবার চেষ্টা করা ভালো (Bharat Gas Booking)।












