‘রাজ্য সরকার বরাবর বলে আসছে…’! DA মামলার সুপ্রিম শুনানির পর বড় বার্তা ভাস্কর ঘোষের

Published on:

Published on:

Bhaskar Ghosh big comment after Dearness Allowance DA case hearing in Supreme Court
Follow

বাংলা হান্ট ডেস্কঃ সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ (Dearness Allowance) মামলার শুনানি নিয়ে রাজ্য সরকারি কর্মী মহলে জোর চর্চা আলোচনা চলছে। মঙ্গলবার শীর্ষ আদালতে রাজ্য সরকার দাবি করে, ইতিমধ্যেই বকেয়া মহার্ঘ ভাতার ৬৫ শতাংশ মিটিয়ে দেওয়া হয়েছে। বুধবার এই মামলার (DA Case) নানা দিক নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষ।

বকেয়া ডিএ ইস্যুতে বিরাট বার্তা ভাস্কর ঘোষের | (Dearness Allowance)

সরকারি কর্মচারী সংগঠনের এই নেতা জানান, এদিনের শুনানি রাজ্য সরকারি কর্মীদের একাংশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ও যথেষ্ট সদর্থক হয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চ জানিয়েছে, আজকের শুনানিতে বিশিষ্ট আইনজীবী বিকাশ সিং তাঁদের হয়ে আদালতে সওয়াল করেছেন। মূলত গ্রান্ট ইন এইড, পুলিশের এনভিএফ কর্মী ও ওয়ার্ক চার্জড কর্মীদের বকেয়া ও অধিকারের বিষয় আদালতে উত্থাপন করা হয়।

আরও পড়ুনঃ ‘অন্নপূর্ণা যোজনা পাওয়ার যোগ্যদেরও হেনস্থা করছে’! এবার বিস্ফোরক অর্জুন, কাদের বিরুদ্ধে অভিযোগ?

ভাস্কর এদিন বলেন, “আমরা চেয়েছিলাম গত ৫ মে মাননীয় বিচারপতি ইন্দু মালহোত্রা কমিটির কাছে আমরা যে এফিডেভিট ফাইল করেছিলাম, সেই কমিটির মাধ্যমে বিষয়টির দ্রুত নিষ্পত্তি হোক। কারণ রাজ্য বরাবর বলে আসছে, মালহোত্রা কমিটির নির্দেশ অনুযায়ী গ্রান্ট ইন এইড কর্মীদের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।“

সংগ্রামী যৌথ মঞ্চের নেতা জানান, শীঘ্রই কর্মী সংগঠনগুলির আইনজীবী ও প্রতিনিধিরা সরাসরি মালহোত্রা কমিটির দ্বারস্থ হবেন। সেখানে গিয়ে তাঁরা নিজেদের বক্তব্য এবং কোয়ান্টিফিকেশনের দাবি রাখবেন। বাদ পড়ে যাওয়া ওয়ার্ক চার্জড কর্মী ও ডেইলি রেটেড কর্মচারীদের কথাও সেখানে তোলা হবে।

ভাস্কর বলেন, রাজ্যের তরফে আগে জমা দেওয়া হিসেব ও কমপ্লায়েন্স রিপোর্টেই পরিষ্কার, গ্রান্ট ইন এইড কর্মচারীরাও সমহারে ডিএ পাওয়ার যোগ্য। মালহোত্রা কমিটির কাছ থেকে তাঁরা সুবিচার পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি। তবে সেখান থেকে আশানুরূপ ন্যায়বিচার না পাওয়া গেলে মামলাকারী পক্ষ আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারবে বলে জানিয়েছেন তিনি।

dearness allowance(277)

এদিকে আদালত মনে করছে, মালহোত্রা কমিটিই এই হিসেবনিকেশ বা কোয়ান্টিফিকেশনের বিষয়গুলি খতিয়ে দেখবে। আট সপ্তাহ পর নতুন বেঞ্চ তৈরি হলে সেখানেই এই মামলা তালিকাভুক্ত করা হবে। ভাস্কর জানান, গোটা প্রক্রিয়ায় তাঁদের আইনজীবী গুঞ্জিত সিং ও অভিজিৎ উপাধ্যায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

অন্যদিকে গতকাল বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের দাবি পেশের পরেই বিবৃতি দিয়ে তা খণ্ডন করেছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষ। এবার এই ইস্যুতে বড় বার্তা দিলেন তিনি।